এক্সপ্লোর

IPL 2023: কোহলিকে পিছনে ফেলে আইপিএলে নতুন ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার

David Warner: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস পরাজিত হলেও, ৬৫ রানের ইনিংসের সুবাদে চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন ওয়ার্নার।

গুয়াহাটি: আইপিএলের (IPL) সর্বকালের সেরা খেলোয়াড়দের নাম করা হলে ডেভিড ওয়ার্নারের (David Warner) নাম অবশ্যই তালিকার একেবারে উপরের দিকেই আসবে। এবার দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের (RR vs DC) ম্যাচে এক নতুন ইতিহাসও গড়ে ফেললেন অজি তারকা ওয়ার্নার। 

নয়া নজির

এক মরসুম বাদ দিলে টুর্নামেন্টে বরাবরই ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছেন ওয়ার্নার। তিন তিনবার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে জিতেছেন অরেঞ্জ ক্যাপ, অধিনায়ক হিসাবেও সানরাইজার্সা হায়দরাবাদকে জিতিয়েছেন আইপিএল খেতাব। তবে এবার আইপিএলে ইতিহাস গড়লেন ব্যাটার ওয়ার্নার। রাজস্থানের বিরুদ্ধে ৫৭ রানের বড় ব্যবধানে দিল্লি পরাজিত হলেও ৬৫ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। এই ইনিংসের সুবাদেই তিনি আইপিএলে মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে ছয় হাজার রান পূর্ণ করে ফেললেন।

ওয়ার্নারের আগে কেবলমাত্র বিরাট কোহলি ও শিখর ধবনের দখলেই আইপিএলে ছয় হাজার রান করার কৃতিত্ব ছিল। এবার সেই তালিকায় নাম লেখালেন ওয়ার্নার। আর শুধু নামই লেখালেন না, ইনিংসের নিরিখে দ্রুততম ব্যাটার হিসাবেও এই মাইলফলক স্পর্শ করলেন। এতদিন পর্যন্ত ১৮৮ ইনিংসে বিরাটের ছয় হাজার রানই ছিল দ্রুততম। কিন্তু ওয়ার্নার মাত্র ১৬৫ ইনিংসেই ছয় হাজার আইপিএল রান করে ফেললেন। ধবন ছয় হাজার রান করতে নিয়েছেন ১৯৯ ইনিংস।

ওয়ার্নারের রেকর্ড

ওয়ার্নার এখনও পর্যন্ত আইপিএলে ৪২.২৩ গড় ও ১৩৯.৯৫ স্ট্রাইক রেটে নিজের রান করেছেন। তাঁর দখলে টুর্নামেন্টে চারটি শতরান ও ৫৭টি অর্ধশতরান করার রেকর্ডও রয়েছে। এবার ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করে আইপিএলের সর্বকালীন কিংবদন্তি হওয়ার দিকে আরও একধাপ এগোলেন ওয়ার্নার।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget