এক্সপ্লোর

IPL 2023: সিএসকের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংসে দলকে জেতালেও শুভমনের সমালোচনায় মুখর হার্দিক

GT vs CSK: গত বারের দুই ম্যাচে সিএসকেকে হারিয়েছিল গুজরাত, শুক্রবার আবারও পাঁচ উইকেটে তাঁদের হারিয়ে গুজরাত জয়ের হ্যাটট্রক পূর্ণ করল।

কলকাতা: গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) ম্যাচের মাধ্যমে শুক্রবার আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় দিয়েই মরসুম শুরু করল গত বারের চ্যাম্পিয়ন গুজরাত। ১৭৯ রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাত। দলের হয়ে সর্বাধিক ৬৩ রানের ইনিংস খেলেন শুভমন গিল (Shubman Gill)। তা সত্ত্বেও তরুণ ওপেনারের সমালোচনায় মুখর গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।

শুভমনের সমালোচনা

১১তম ওভারেই দুই উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করে ফেললেও, অল্প রানের ব্যবধানে হার্দিক, শুভমন, বিজয় শঙ্করের উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল গুজরাত। তবে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান দলের জয় সুনিশ্চিত করেন। সেট হওয়ার পর ম্যাচ শেষ করার বদলে খারাপ শট খেলে আগেই আউট হওয়ার জন্য়ই শুভমনকে সমালোচিত হতে হল। ম্যাচ শেষে হার্দিক বলেন, 'আমি ম্যাচ জেতায় খুশি বটে, তবে আমরা নিজেরাই আমাদের কাজটা কঠিন করে তুলেছিলাম। আমার আর শুভমনের শট দলকে চাপে ফেলে দিয়েছিল। দলের হয়ে সবসময় রশিদ ও রাহুল ম্যাচ শেষ করবে, এমনটা তো হয়না, আমাদের আরও দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়াটা উচিত।'

চাপ বাড়ল হার্দিকের

তবে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হার্দিক। পাশাপাশি ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম যে তাঁর অধিনায়কত্বের কাজটা আরও কঠিন করেছে, তাও অকপটে জানিয়ে দিলেন হার্দিক। 'ওদের ১৭৮ রানে আটকাতে পেরে কিন্তু আমরা বেশ খুশি ছিলাম, কারণ একসময় তো মনে হচ্ছিল ওরা ২০০ পার করে ফেলবে। আর ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম তো আমার কাজ আরও কঠিন করে দিয়েছে। এত বিকল্প রয়েছে যে কোনও বোলার প্রতিটি ম্যাচেই নিজেদের পর্যাপ্ত ওভারের কম বল করবে।' দাবি গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্যর।

ইমপ্যাক্ট খেলোয়াড়

এবারের আইপিএলে (IPL) সবচেয়ে বড় চমক। ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player)। যে নিয়মে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। আর সেই নিয়মে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে আইপিএলে ইতিহাস গড়লেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। অম্বাতি রায়ডুর পরিবর্তে তাঁকে গুজরাতের ব্যাটিংয়ের সময় মাঠে নামায় চেন্নাই সুপার কিংস। অম্বাতি আর ফিল্ডিং করতে নামেননি। যদিও মাঠের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি তুষারের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ৩.২ ওভারে ৫১ রান খরচ করেন তুষার দেশপাণ্ডে। মাত্র ১ উইকেট পান তিনি।

গুজরাতও নতুন নিয়ম কাজে লাগায়। চোট পাওয়া কেন উইলিয়ামসনের পরিবর্তে সাই সুদর্শনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামান হার্দিক পাণ্ড্যরা। ১৭ বলে ২২ রান করেন তিনি। শুভমন গিলের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন।

আরও পড়ুন: চারবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে হ্যাটট্রিক! চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে দিল গুজরাত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget