এক্সপ্লোর

IPL 2023: শীর্ষস্থান বজায় ডু প্লেসির, অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে প্রথম পাঁচে কে কে?

Faf du Plessis: শুধুমাত্র ব্যাটিংয়ের সময়ই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে দেখা গিয়েছে ডু প্লেসিকে। কিন্তু তাতেও ব্য়াট হাতে এই ডানহাতির ঝড় কমানো যায়নি। 

কলকাতা: আইপিএলে এবারের মরসুমে অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে এখনও পর্যন্ত শীর্ষস্থান বজায় রেখেছেন ফাফ ডু প্লেসি। এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৫৭৬ রান ঝুলিতে পুরে নিয়েছেন এই ডানহাতি প্রোটিয়া তারকা। আরসিবির অধিনায়কত্ব করছেন ডু প্লেসি চলতি মরসুমে। যদিও প্রত্যেক ম্যাচে একাদশে প্রথম থেকেই খেলছেন না ডু প্লেসি। চোটের জন্য শুধুমাত্র ব্যাটিংয়ের সময়ই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে দেখা গিয়েছে ডু প্লেসিকে। কিন্তু তাতেও ব্য়াট হাতে এই ডানহাতির ঝড় কমানো যায়নি। এখনও পর্যন্ত ডু প্লেসি ৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন চলতি টুর্নামেন্টে। 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন যশস্বী। ১২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৫৭৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ১টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন জয়সওয়াল। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েই এই তালিকায় তৃতীয় স্থানে চলে এসেছেন ডানহাতি এই ব্যাটার। ১২ ম্যাচে যশস্বী ৪৭৯ রান করেছেন এখনও পর্যন্ত। সর্বোচ্চ অপরাজিত ১০২। 

চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল। ১২ ম্যাচ খেলে ৪৭৫ রান ঝুলিতে পুরে নিয়েছেন গুজরাত টাইটান্সের এই তরুণ ওপেনার। গিলের সর্বোচ্চ চলতি টুর্নামেন্টে অপরাজিত ৯৪। অর্ধশতরানের ইনিংস খেলেছেন ৪টি। 

ডেভন কনওয়ে ১২ ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। ঝুলিতে পুরেছেন তিনি ৪৬৮ রান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেন কিউয়ি এই বাঁহাতি ব্যাটার। অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেছিলেন কনওয়ে। যা এবারের টুর্নামেন্টে কনওয়ের সর্বোচ্চ। 

পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রশিদ

আইপিএলের (IPL 2023) শুরুতে তিনি সেভাবে সাফল্য পাচ্ছিলেন না এবার। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই ফের নিজের জাত চেনানো শুরু করে দিয়েছেন রশিদ খান (Rashid Khan)। আর পার্পল ক্যাপ (Purple Cap) জয়ের অন্যতম দাবিদারও এখন গুজরাত টাইটান্সের (Gujrat Titans) এই লেগস্পিনার। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন চলতি মরসুমে রশিদ (Rashid Khan)। ৩৮৬ রান খরচ করে ২৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচেই ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর এই স্পেলটিই এবারের মরসুমে সেরা স্পেল আফগান লেগস্পিনারের। 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। রশিদ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগের চাহালই ছিলেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে সবার আগে। এই মুহূর্তে চাহালের ঝুলিতে রয়েছে ২১ উইকেট। তিনিও ১২ ম্যাচ খেলেছেন। ৩৫৫ রান খরচ করেছেন ভারতের এই ডানহাতি স্পিনার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget