এক্সপ্লোর

IPL 2023: ভাঙল মালিঙ্গার দীর্ঘদিনের রেকর্ড, দলের পরাজয়ের দিনেও নতুন ইতিহাস গড়লেন রাবাডা

IPL 2023: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ঋদ্ধিমান সাহার উইকেট নিয়েই নতুন নজির গড়লেন কাগিসো রাবাডা।

মোহালি: বর্তমান বিশ্বের সর্বসেরা ফাস্ট বোলারদের মধ্যে কাগিসো রাবাডার (Kagiso Rabada)  নাম একেবারে উপরের সারিতে আসবে। প্রোটিয়া ফাস্ট বোলার নিজের গতির আগুনে যে কোনও ব্যাটারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। আইপিএলেও একাধিকবার তিনি বল হাতে নিজের দলকে জিতিয়েছেন। বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে অবশ্য পাঞ্জাব কিংসকে (Punjab Kings) জেতাতে পারেননি রাবাডা। তবে এই ম্যাচেই তিনি এক রেকর্ড গড়ে ফেললেন।

রাবাডার রেকর্ড

ম্যাচের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহাকে ৩০ রানে সাজঘরে ফেরান রাবাডা। এই উইকেটের সুবাদেই তিনি ম্যাচের নিরিখে দ্রুততম বোলার হিসাবে আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এটি আইপিএলে রাবাডার ৬৪তম ম্যাচ ছিল। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গার রেকর্ড ভেঙে ফেললেন। মালিঙ্গা ৭০টি ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছিলেন। রাবাডা তাঁর থেকে ছয়টি ম্যাচ কম খেলেই এই মাইলফলকে পৌঁছে গেলেন।

রাবাডা মালিঙ্গার পর তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার ও হর্ষল পটেল। উভয়েই দ্রুততম ভারতীয় হিসাবে ৮১টি ম্যাচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছেন। রশিদ খান, অমিত মিশ্র ও আশিস নেহরা যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন। রশিদরা ৮৩টি ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়েছেন। যুজবেন্দ্র চাহাল ৮৪ ম্য়াচে ১০০টি আইপিএল উইকেট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। 

গুজরাতের জয়

তবে রাবাডার রেকর্ড গড়ার দিনেই পাঞ্জাবকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স। রান তাড়া করতে নেমে একপ্রান্ত আগলে রেখে দুরন্ত অর্ধশতরানে গতবারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করলেন শুভমন গিল (Subhman Gill)। ম্যাচের শেষ ওভারে স্যাম কারানের বলে উইকেট হারানোর আগে ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। মারেন ৭ টি চার। রান তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা (৩০) সঙ্গে ঝোড়ো শুরু করেছিলেন শুভমান।

৪৮ রানের পার্টনারশিপ শেষে ঋদ্ধি আউট হয়ে ফেরার পর মাঝপথে ব্যাট হাতে পাঞ্জাবের বিরুদ্ধে সাই সুদর্শন (১৯) ও গুজরাত দলনায়ক হার্দিক (৮) ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে দলের ইনিংস টানতে থাকেন পাঞ্জাবের ছেলে শুভমন। চতুর্থ উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে সহজেই গুজরাতের জয় নিশ্চিত করে দেন শুভমন। শেষ ওভারে তিনি আউট হয়ে গেলেও আটকায়নি গুজরাতের জয়। রাহুল তেওয়াতিয়ার হাঁকানো বাউন্ডারির সুবাদে এক বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জেতে গুজরাত। এই ম্যাচে জিতে ৪ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। যদিও রান রেটের ভিত্তিতে এই মুহূর্তে লিগ তালিকায় তিন নম্বরে গুজরাত।

আরও পড়ুন: নারাইন, বরুণদের সামলানোর চ্যালেঞ্জ, সানরাইজার্সের নেটে নিজেই বল হাতে নেমে পড়লেন মুরলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget