এক্সপ্লোর

IPL 2023 Points Table: ধোনিদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন হার্দিকরা, আইপিএল পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

IPL 2023: আইপিএলের ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

কলকাতা: আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

রবিবার কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে ষোড়শ আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। পরপর তিন ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ৭ ম্যাচের মধ্যে ৫টি জয়। ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে সিএসকে।

তবে মহেন্দ্র সিংহ ধোনিদের সমান পয়েন্ট অর্জন করে ফেললেন হার্দিক পাণ্ড্যরাও। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে গুজরাত টাইটান্স। চেন্নাইয়ের মতোই ৭ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট গুজরাতের। ধোনিদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে গুজরাত। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে হার্দিকরা। চেন্নাইয়ের নেট রান রেট + ০.৬৬২। গুজরাতের +০.৫৮০। যে কারণে শীর্ষে রয়েছে চেন্নাই। দুইয়ে গুজরাত।

পয়েন্ট টেবিলে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, ৮ পয়েন্ট করে পেয়েছে ৪টি দল। শুধুমাত্র রান রেটের সামান্য় হেরফেরে তারা রয়েছে কেউ তিনে, কেউ ছয় নম্বরে।

পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে তিন নম্বরে। ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। নেট রান রেট +০.৮৪৪। লখনউ সুপার জায়ান্টস রয়েছে চার নম্বরে। ৭ ম্যাচ খেলে ৪টি জিতেছেন কে এল রাহুলরা। তাঁদেরও পয়েন্ট ৮। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকার কারণে রাজস্থানের চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছেন রাহুলরা। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। 

৭ ম্যাচ খেলে বিরাট কোহলিদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে রাজস্থান, লখনউয়ের চেয়ে একটু পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.০০৮। পাঁচ নম্বরে রয়েছেন বিরাটরা।

ছয় নম্বরে রয়েছেন স্যাম কারানরা। তাঁর দল পাঞ্জাব কিংস ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন। হেরেছেন ৩টি ম্যাচে। কারানদের ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে পাঞ্জাব। - ০.১৬২। 

সাত ম্যাচের মধ্যে তিনটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রোহিত শর্মারা। তাঁদের পয়েন্ট ৬। রোহিতদের নেট রান রেট - ০.৬২০। কলকাতা নাইট রাইডার্স রয়েছে আট নম্বরে । ৭ ম্যাচে মাত্র ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৭ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: ইডেনে ক্রিকেটার হিসাবে এই হয়তো শেষ, বাংলায় বলে গেলেন ধোনি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget