এক্সপ্লোর

IPL 2023: ম্যাচ সেরা হওয়ার দিনেই আঙুলে চোট পেয়ে লখনউয়ের চিন্তা বাড়ালেন স্টোইনিস

Marcus Stoinis: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে ৭২ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্টোইনিস।

মোহালি: শুক্রবার, পাঞ্জাব কিংসের ঘরের মাঠে তাঁদেরই বিরুদ্ধে ইতিহাস গড়ে এক স্মরণীয় জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস (PBKS vs LSG)। প্রথমে ব্যাট করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান তোলে লখনউ। দলের জয়ে ব্যাটে বলে, অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। তবে ম্যাচ সেরা হওয়ার দিনেই দলের চিন্তা বাড়ালেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার।

আঙুলে চোট

বোলিংয়ের সময় নিজের দ্বিতীয় ওভারেই চোট পান স্টোইনিস। নিজের বোলিংয়েই অর্থব তাইডের এক শট বাঁচাতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান স্টোইনিস। আঙুলে বল লাগার পর ব্যথায় কাতরাতে দেখা যায় অজি তারকাকে। সঙ্গে সঙ্গেই মাঠে বসে পড়েন স্টোইনিস। লখনউয়ের মেডিক্যাল দল মাঠে ছুটে এসে তাঁর চোট পর্যবেক্ষণ করে, তাঁকে সারিয়ে তোলার প্রাথমিক চেষ্টা করে বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। বাধ্য হয়েই প্রবল ব্যথা নিয়ে মাঠ ছাড়েন স্টোইনিস। তিনি আর মাঠে ফেরেননি। 

ম্যাচ শেষে অজি তারকা নিজেই জানান, তাঁর চোট ঠিক কতটা গুরুতর, তা নির্ধারণের জন্য তাঁকে স্ক্যান করতে পাঠানো হবে। স্টোইনিস বলেন, 'আগের থেকে ব্যথা খানিকটা কমেছে বটে। তবে কী আর করা যাবে। আমার আঙুলের স্ক্যান করানো হবে, তারপরেই চোট কতটা গুরুতর তা জানতে পারব।'

ম্যাচের বিবরণ

প্রথমে রানের পাহাড়। তারপর দুরন্ত বোলিং। ব্যাটে-বলে আগাগোড়া দুরন্ত দাপট দেখিয়ে ৫৬ রানে ম্যাচ জিতল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। বড় যে জয়ের সুবাদে ফের লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউ ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অর্থব টাইডে ও সিকান্দার রাজাদের পাল্টা লড়াইয়ে শেষপর্যন্ত ২০১ তুলতে সমর্থ হলেও ৫৬ রানের বড় ব্যবধানে হারতে হল পাঞ্জাবকে। 

৩৬ বলে ৮ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অথর্ব। সিকান্দার (৩৬), লিয়াম লিভিংস্টোন (২৩), স্যাম কারানের (২১) লড়াই সত্ত্বেও রানের পাহাড় ডিঙোতে পারেনি পাঞ্জাব। চোট সারিয়ে দলে ফিরে অবশ্য ব্যাট হাতে এদিন সফল হতে পারেননি শিখর ধবন (১)। লখনউয়ের পক্ষে যশ ঠাকুর ৪ টি, নভিন-উল-হক ৩ টি ও রবি বিষ্ণোই ২ টি উইকেট নেন।

আরও পড়ুন: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget