এক্সপ্লোর

Google on Loan Apps: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের

Google banned over 3500 Loan apps: প্লে স্টোরের নীতি লঙ্ঘনের জেরে,  ভারতে ৩৫০০ লোন অ্যাপকে নিষিদ্ধ করল গুগল।

নয়াদিল্লি:  ভারতে ৩৫০০ লোন অ্যাপকে নিষিদ্ধ করল গুগল (Google banned over 3500 Loan apps)। মূলত প্লে স্টোরের নীতি লঙ্ঘনের জেরে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে গুগলের তরফে।

গুগলের তরফে জানানো হয়েছে, ভারতে ৩৫০০ এরও বেশি সংখ্যায় লোন অ্যাপগুলি প্লে স্টোরের নীতি লঙ্ঘন করেছে। যার জেরে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করল এবার গুগল। প্রসঙ্গত, বাইশের সেপ্টেম্বরে স্মার্টফোনের অ্যাপ স্টোরে অবৈধ লোন অ্যাপ নিয়ে কড়া হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।  ভুয়ো অ্য়াপগুলিতে সাধারণ মানুষকে বাঁচাতেই এই পদক্ষেপ নিয়েছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক।

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভুয়ো লোন অ্য়াপগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওই ভুয়ো লোন অ্য়াপগুলি কম আর্থিক সঙ্গতি সম্পন্ন ব্যক্তিদের লোন অফার করে। এরপর সেই টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেলিং করতেও পিছপা হয় না বলে অভিযোগ। অর্থমন্ত্রী এই অ্যাপগুলির মাধ্যমে, আর্থিক তছরূপের পাশাপাশি কর ফাঁকি, ডেটা চুরির মতো বিষয় নিয়ে সেবার উদ্বেগ প্রকাশ করেছিলেন।

গুগল প্লে স্টোরের অ্যাপে ম্যালওয়্যার পাওয়া গেছে। এই অ্যাপগুলির সংখ্যা ৬০ এর কাছাকাছি। বলা হচ্ছে,  অ্যাপগুলি প্রায় ১০০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে।ম্য়াকাফির গবেষকরা বলেছেন, Google Play স্টোরে 'Goldoson' নামে একটি নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার পাওয়া গেছে, যা মোট ১০০ মিলিয়ন বার ডাউনলোড সহ ৬০টি অ্যাপে পাওয়া গেছে। এই সংখ্যা সত্যিই বিস্ময়কর। ম্যাকাফির গবেষণা দল এই ম্যালওয়্যারটি আবিষ্কার করেছে। এই ম্যালওয়্যারটি মানুষের সংবেদনশীল ডেটা সংগ্রহ করতে সক্ষম, যার মধ্যে রয়েছে ব্যবহারকারীদের ইনস্টল করা অ্যাপ, ওয়াইফাই ও ব্লুটুথ যুক্ত ডিভাইস ও জিপিএস তথ্য।

 
ব্লিপিং কম্পিউটারের রিপোর্ট অনুযায়ী, ম্যালওয়্যার উপাদানটি একটি তৃতীয় পক্ষের লাইব্রেরির সাথে লিঙ্ক করা হয়েছে যা ডেভেলপাররা অসাবধানতাবশত ৬০টি অ্যাপে অন্তর্ভুক্ত করেছে। এখন এই অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ও লাখ লাখ মানুষ সেগুলো ডাউনলোড করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যালওয়্যার ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপনে ক্লিক করে প্রতারণা করতে পারে।

আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?

আরও পড়ুন, আম খেলে ওজন বাড়ে কি ? কী দাবি বিশেষজ্ঞদের ?

ভারতে ক্রমশ বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। বিশেষ করে মহিলারা শিকার হচ্ছে সাইবার হ্যারাসমেন্টের (Cyber Harassment)। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হয় সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন মাধ্যমে। এই সাইবার ক্রাইমের ফাঁদে পা না দিয়ে নিজেকে সুরক্ষিত এবং নিরাপদে রাখার জন্য রয়েছে টেক-টুল। মূলত সাইবার ক্রাইমের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হন মহিলারা। সেই সঙ্গে শুরু হয় ব্ল্যাকমেল এবং মহিলাদের সম্মানহানির চেষ্টা। এই গোটা বিষয়টাই এড়িয়ে যাওয়া সম্ভব প্রযুক্তির সাহায্যে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে মহিলাদের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করবে এইসব টেক-টুল। Anti - Spyware Software, Malware Removal, Caller Identification App, Security Analytics Platform ছাড়াও Encrypted File Transfer সাইবার হানা থেকে অনেকটাই রক্ষা করে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget