এক্সপ্লোর

IPL 2023: অরেঞ্জ ক্যাপের দৌড়়ে শীর্ষেই ফাফ, দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট

IPL 2023, Orange Cap: সেই ফাফ ডুপ্লেসি (Faf Du Plessis) ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। সর্বোচ্চ স্কোরারদের তালিকায় শীর্ষে আরসিবি তারকা। অরেঞ্জ ক্যাপ এখন ডুপ্লেসির দখলেই।

বেঙ্গালুরু: গত কয়েকটি ম্য়াচে টানা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই তিনি নামছেন। শুধু ব্যাট করছেন।  তাঁর পাঁজরে চোট রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তাঁকে খেলাচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। দলের ব্যাটিংয়ের সময় ব্যাট করছেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হচ্ছে বিজয়কুমার বিশাখকে। তাঁর পরিবর্তে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)।

সেই ফাফ ডুপ্লেসি (Faf Du Plessis) ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। সর্বোচ্চ স্কোরারদের তালিকায় শীর্ষে আরসিবি তারকা। অরেঞ্জ ক্যাপ এখন ডুপ্লেসির দখলেই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?

এবারের আইপিএলে যেন স্বপ্নের ফর্মে ডুপ্লেসি। আইপিএলে ৮ ম্যাচে ৪২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬৭.৫! রয়েছে ৫টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর দখলেই।

দুই নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। ৮ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৩৩ রান। তালিকায় তৃতীয় স্থানে ডেভন কনওয়ে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে জোড়ো ইনিংস খেলছেন। ৭ ম্যাচ খেলে ৩১৪ রান। ৫২.৩৩ গড়ে রান করেছেন। ৪টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ ৮৩ রান।

তিন নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ৭ ম্যাচে ৩০৬ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা। সর্বোচ্চ ৬৫। ৪টি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১১৯.৫৩। যা নিয়ে অবশ্য অনেকে প্রশ্ন তুলছেন। বলাবলি হচ্ছে, রান পেলেও মন্থর ব্যাটিং করছেন ওয়ার্নার। যা দলকে সমস্যায় ফেলছে।

এদিকে, আইপিএলে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে চলে গেলেন মহম্মদ সিরাজ। ৮ ম্যাচে ৭.২৮ ইকনমি রেটে ১৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন ম্যাচ খেলতে নেমেছিল আরসিবি। সেই ম্যাচেও ৪ ওভার বল করে ৩৩ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন সিরাজ। 

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget