এক্সপ্লোর

IPL 2023: ১৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে তুষার দেশপাণ্ডে

IPL 2023, Purple Cap: প্রথম পাঁচের তালিকায় রয়েছেন মোট ৯ জন প্লেয়ার। তার মধ্যে ৮ জনই ভারতীয় বোলার। একমাত্র রশিদ খান রয়েছেন বিদেশি।

মুম্বই: আইপিএলে প্রত্যেক ম্যাচের পর পয়েন্ট টেবিলের অঙ্ক যেমন বদলে যাচ্ছে, ঠিক তেমনই বদলাচ্ছে প্লেয়ারদের প্রাপ্ত রান ও উইকেট সংখ্যাও। এই মুহূর্তে পার্পল ক্যাপ জয়ের দৌড়ে সবার আগে রয়েছেন চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপাণ্ডে। এই মুহূর্তে ৯ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন সিএসকের জার্সিতে খেলা এই ডানহাতি পেসার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের অর্শদীপ সিংহ। তাঁর ঝুলিতে রয়েছে ১৫ উইকেট। মহম্মদ সিরাজও ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। রশিদ খান ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। গুজরাত টাইটান্সের হয়ে খেলা মহম্মদ শামি ৮ ম্যাচে ১৩ উইকেট ঝুলিতে পুরেছেন। সমসংখ্যক উইকেট ঝুলিতে রয়েছে পীযূশ চাওলা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও বরুণ চক্রবর্তীরও। 

ওপরে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে কম ইকনমি রেট রবিচন্দ্রন অশ্বিনের। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ভারতের এই অভিজ্ঞ অফস্পিনারের ইকনমি রেট ৭.২২। অন্যদিকে সবচেয়ে বেশি ইকনমি রেট উইকেট তালিকায় শীর্ষে থাকা তুষার দেশপাণ্ডের। 

কমলা টুপি ফের ফাফের দখলে

স্বপ্নের ছন্দ অব্যাহত ফাফ ডু প্লেসির (Faf Du Plessis)। ফের একবার কমলা টুপির দখল নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক। একনা স্টেডিয়ামে অত্যন্ত লো স্কোরিং ম্যাচে লড়াকু ইনিংসের সুবাদে অরেঞ্জ ক্যাপ (IPL Orange Cap) ফের প্রোটিয়া ব্যাটারের সঙ্গে। লখনউের বিরুদ্ধে ৪০ বলে ১ টি চার ও ১ টি ছয়ের সুবাদে ৪৪ রানের ইনিংস খেলেন ফাফ। যার সুবাদে ৯ ম্যাচের শেষে ৪৬৬ রান ফাফের। লখনউকে ১৮ রানে আরসিবির হারানো নেপথ্যে ফাফের যে ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। 

লখনউয়ের বিরুদ্ধে অল্পের জন্য হাফসেঞ্চুরি ফসকালেও এবারের আইপিএলে (IPL 2023) ৫ টি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন ফাফ ডু প্লেসি। ৫৮.২৫ গড়ে ও ১৫৯.৫৯ স্ট্রাইক রেটের সুবাদে ৯ ম্যাচে আপাতত ৪৬৬ রান ফাফের। এবারের আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৪৫০-রানের গণ্ডিও টপকে গিয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। লখনউয়ের বিরুদ্ধে ফাফের সঙ্গে অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ ও লড়াকু ৩১ রানের ইনিংসের সুবাদে কমলা টুপি দখলের লড়াইয়ে একধাপ উপরে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই মুহূর্তে ৯ ম্যাচে ৩৬৪ রানের সুবাদে তালিকার চার নম্বরে রয়েছেন আরসিবি-র ব্যাটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget