এক্সপ্লোর

IPL 2023: পার্পল ক্যাপের দৌড়ে প্রথম তিনে গুজরাতের তিন বোলার, শীর্ষে শামি

IPL 2023, Purple Cap: এখনও পর্যন্ত শামি মোট ১৬ ম্যাচ খেলে ২৮ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। তিনি এবারের আইপিএলে মোট ৫৯ ওভার করেছেন এখনও পর্যন্ত। হজম করেছেন ৪৯৩ রান। 

কলকাতা: লড়াইয়ে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami) ও রশিদ খান (Rashid Khan)। পার্পল ক্যাপ জয়ের দৌড়ে এবার তৃতীয় স্থানে উঠে এলেন গুজরাত টাইটান্সেরই আরেক পেসার মোহিত শর্মা (Mohit Sharma)। আইপিএলের (IPL 2023) পার্পল ক্যাপ কে জিতবেন, তা জানা যাবে আর কয়েক দিন পরই। কিন্তু, এখনও পর্যন্ত যা আভাস মিলছে, তাতে গুজরাত টাইটান্সের মহম্মদ শামি (Mohammed Shami) বা রশিদ খানের (Rashid Khan) মধ্যে যে কোনও এক বোলারই জিতবেন বেগুনি টুপি। তার কারণ, এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন মহম্মদ শামি। দ্বিতীয় স্থানে রয়েছেন রশিদ খান। এখনও পর্যন্ত শামি মোট ১৬ ম্যাচ খেলে ২৮ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। তিনি এবারের আইপিএলে মোট ৫৯ ওভার করেছেন এখনও পর্যন্ত। হজম করেছেন ৪৯৩ রান। 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গুজরাত টাইটান্সের স্পিনার আফগানিস্তানের রশিদ খান। তিনি এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১৬ ম্যাচে ২৭ উইকেট ঝুলিতে পুরেছেন আফগানিস্তানের এই তারকা স্পিনার। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে মোট ৬০ ওভার করে ৫০৮ রান হজম করেছেন রশিদ। এদিনের গুজরাত বনাম মুম্বই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছেন মোহিত শর্মা একাই। নিজের ২.২ ওভারের স্পেলে ১০ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন মোহিত। আর তারই সঙ্গে এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন এই ডানহাতি মিডিয়াম পেসার। তাঁর ঝুলিতে রয়েছে ১৩ ম্যাচে ২৪ উইকেট। মুম্বই  তারকা লেগস্পিনার পীযূষ চাওলা রয়েছেন এই তালিকায়। ১৫ ম্যাচে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরেছেন এই লেগি। 

তুষার, যুজবেন্দ্র ও পীযূষ, এই ত্রয়ীর সকলের দখলেই ২১টি করে উইকেট থাকলেও, ইকোনমির ভিত্তিতে এগিয়ে পীযূষ। পল্টন তারকার ইকোনমি ৭.৭৫, সেখানে যুজবেন্দ্র ইকোনমি ৮.১৭ এবং তুষারের ৯.৬১। সেই কারণেই পীযূষ পার্পল ক্যাপ তালিকায় তিন, যুজবেন্দ্র চার ও তুষার পাঁচে রয়েছেন। রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় যুজবেন্দ্রর কাছে তাঁর উইকেট তালিকায় সংযোজন ঘটানোর আর কোনও সুযোগ নেই।

তবে প্রথম পাঁচে থাকা বাকি চার তারকার দলই এখনও অন্তত একটি করে ম্যাচ খেলবে। তাই তাঁরা কিন্তু সকলেই লিগ তালিকায় এগতে বা পিছতে পারেন। প্রসঙ্গত, প্রথম পাঁচের পরেই ষষ্ঠ স্থানে রয়েছেন কেকেআর তারকা বরুণ চক্রবর্তী, তাঁর দখলে রয়েছে ২০টি উইকেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget