এক্সপ্লোর

IPL 2023: মুম্বই ম্য়াচের আগে ফের ধাক্কা আরসিবি শিবিরে, মাঠে নামতে পারবেন না তারকা অলরাউন্ডার

RCB:গত মরসুমে আরসিবির হয়ে ১৬ ম্যাচে সর্বাধিক ২৬টি উইকেট নিয়েছিলেন তারকা অলরাউন্ডার।

বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2023) রবিবাসরীয় সন্ধেয় মেগা ডুয়েল। একদিকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স, অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও বিরাট কোহলি। সপ্তাহান্তে এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে ম্যাচের আগেই আরসিবি শিবিরে দুঃসংবাদ। এমনিই গ্লেন ম্যাক্সওয়েল-জস হ্যাজেলউডের খেলা নিয়ে ছিল প্রশ্নচিহ্ন। এবার ম্যাচের আগেরদিন কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) জানিয়ে দিলেন দলের আরেক তারকা অলরাউন্ডারও প্রথম ম্যাচে পল্টনদের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না।

নেই তারকা অলরাউন্ডার

কে সেই তারকা? তিনি শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। প্রাক ম্যাচের সাংবাদিক সম্মেলনে আরসিবি কোচ বলেন, 'এই মাসের নয় তারিখ পর্যন্ত ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আমরা পাচ্ছি না।' গত মরসুমে আরসিবির জার্সি গায়ে ১৬ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছিলেন। তিনিই গতবার টুর্নামেন্টের দ্বিতীয় ও আরসিবির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন। কিন্তু বর্তমানে তিনি জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন। সেই সিরিজ শেষ হওয়ার পরেই হাসারাঙ্গা আইপিএলে খেলতে নামতে পারবেন।

ম্য়াক্সওয়েল-হ্যাজেলউডের চোট

জানা যাচ্ছে, অ্যাকিলিসের সমস্যায় ভুগছেন পেসার হ্যাজেলউড। পায়ের যে ব্যথার জেরে বর্ডার-গাওস্কর সিরিজেও খেলতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝে ভারতে থাকলেও কোনও ম্যাচেই খেলতে নামতে পারেননি জস। এদিকে, পায়ের চোট সারিয়ে ওঠার পথে গ্লেন ম্যাক্সওয়েল। গতবছর পায়ের চোট পেয়েছিলেন তিনি। যদিও ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছিলেন তিনি। যদিও পরের দুটো ওডিআইতে দলে থাকতে পারেননি ম্যাক্সওয়েল। আরসিবি-র এক চ্যাট শো'তে ম্য়াক্সওয়েল জানিয়েছিলেন, 'পা এখন আগের থেকে অনেক সেরে গিয়েছে। প্রায় ১০০ শতাংশ ফিট। আশা রাখছি ভোগান্তি ছাড়াই গোটা প্রতিযোগিতা খেলতে পারব।'

হ্যাজেলউড যে আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না, সেই পূর্বাভাস ছিলই। সেই কথা মাথায় রেখেই অজি তারকার বদলিও দলে রেখেছে আরসিবি। বাঙ্গার বলেন, 'হ্যাজেলউডের বিষয়টা নিয়ে আমরা চর্চা করেই ছিলাম। নিলামের আগেও এই বিষয় নিয়ে দলের বৈঠকে আলোচনা করা হয়। বিকল্প হিসাবে কিন্তু রিস টপলি দারুণ। আমি নিশ্চিত ওর বাঁ-হাতি বোলিং আমাদের দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে।' ম্যাক্সওয়েল অবশ্য প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন বলে জানিয়ে দেন বাঙ্গার।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং ছাত্র থেকে ক্রিকেটার হয়ে ওঠার শাহবাজের গল্প রূপকথাকেও হার মানায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget