এক্সপ্লোর

IPL 2023: স্কোয়ার কাট থেকে স্টেপ আউট, দিল্লির নেটে 'দাদাগিরি'

Delhi Capitals: আপাতত মাত্র তিন ম্যাচ জিতে আইপিএলের লিগ তালিকায় সবার নীচে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস।

নয়াদিল্লি: তাঁর দল বর্তমানে আইপিএলের (IPL 2023) লিগ তালিকায় সবার নীচে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বারংবার উঠেছে প্রশ্ন। এরই মাঝে নিজেই ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capils অনুশীলনে নেমে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইতিহাসের পাতা উল্টে মারলেন চোখধাঁধানো স্কোয়ার কাট, তাঁর ট্রেডমার্ক শট স্টেপ আউট করে ছক্কাও হাঁকাতে দেখা যায় সৌরভকে। কে বলবে তিনি অবসর নিয়েছেন দেড় দশকেরও বেশি হয়ে গিয়েছে।

অতীতের স্মৃতিচারণ

শুক্রবার, ৫ মে নয়াদিল্লির শিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ব্যাটিংরত সৌরভকে দেখে ইতিহাসের পাতায় ডুব দিতেই পারেন তাঁর অনুরাগীরা। শেন ওয়াটসনের সঙ্গে সামান্য কথোপকথন, তারপরেই ব্যাট হাতে ক্যাপিটালসের নেটে নেমে পড়েন সৌরভ। তাঁর ব্য়াটের আওয়াজই জানান দিচ্ছিল সময় বদলালেও, এখনও স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে সৌরভের জুড়ি মেলা ভার। এদিন নেটে বেশ খানিকটা সময় ব্যাট করে ঘাম ঝরান সৌরভ। দিল্লির ফ্র্যাঞ্চাইজির তরফেও সোশ্যাল মিডিয়ায় সৌরভের ব্যাটিংয়ের এই ভিডিওটি পোস্ট করে লেখা হয়, 'পুরনো স্মৃতি তাজা হয়ে গেল।' যদিও সৌরভের ব্যাটিংয়ের গোটা ভিডিওটি এখনও পোস্ট করা হয়নি। তবে সেটি দ্রুতই পোস্ট কর হবে বলেও ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়।

 

 

রাহুলের বদলে নায়ার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন কেএল রাহুল (KL Rahul)। সেই চোটের কারণেই আইপিএল তো বটেইও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন রাহুল। এবার তাঁর বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রাহুলের বদলে আরেক কর্ণাটক ব্যাটার করুণ নায়ারকে (Karun Nair) দলে নিল লখনউ।

নায়ার দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে প্রায় ৫০-র গড়ে ছয় হাজারের আশেপাশে রানও করেছেন তিনি। আইপিএলেও তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯৬ রান। এমনকী আন্তর্জাতিক ক্রিকেটে ট্রিপল হান্ড্রেড করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। কেএল রাহুলের মতো তারকা ব্যাটারের বদলি হিসাবে নায়ারের অভিজ্ঞতাকেই বেছে নিল লখনউ। নতুন দলের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়ারও।

আরও পড়ুন: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget