এক্সপ্লোর

SRH vs LSG Preview: হায়দরাবাদের মরণ-বাঁচন ম্যাচ, স্বস্তিতে নেই প্রতিপক্ষ লখনউও

IPL 2023: চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক কে এল রাহুল। পাশাপাশি শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে লখনউ।

হায়দরাবাদ: একদিকে মরণ-বাঁচন পরিস্থিতি। এক ম্যাচ হারলেই প্লে অফের দৌড় থেকে বিদায়ঘণ্টা বেজে যাওয়া। অন্যদিকে আট দিনে চার ম্যাচের ধকল। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস (SRH vs LSG) ম্যাচের আগে জোড়া চাপে সানরাইজার্স হায়দরাবাদ।

 

শনিবার বিকেলের ম্যাচ। তার আগে স্বস্তিতে নেই লখনউ সুপার জায়ান্টসও। চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক কে এল রাহুল। পাশাপাশি শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে লখনউ। শেষ জয় এসেছিল প্রায় ২ সপ্তাহ আগে। তারপর থেকে সমস্যায় জর্জরিত লখনউ।

তবে টানা দ্বিতীয়বার প্লে অফে ওঠার লড়াই থেকে এখনও ছিটকে যায়নি। তবে প্লে অফ নিশ্চিত করতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে দুটি জিততে হবে লখনউকে। যার মধ্যে একটি ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে।

গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ২২৭ রান হজম করেছিল লখনউ। সেই ম্যাচে বিরাট ব্যবধানে হারতে হয়েছিল। তারপর থেকেই লখনউয়ের রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। একটা সময় ১০ ওভারে ১০২/১ থাকা সত্ত্বেও নিকোলাস পুরান বা মার্কাস স্টোইনিসকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে তুলে আনা হল না কেন, তা নিয়ে জোরাল চর্চা চলছে। সেই সঙ্গে সমালোচনা চলছে, কেন রবি বিষ্ণোইকে পুরো ওভার বল করানো হচ্ছে না তা নিয়েও।
 
হায়দরাবাদকে আগামী ৮ দিনে ৪টি ম্যাচ খেলতে হবে। সব ম্যাচই মরণ-বাঁচন। প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে সব ম্যাচ জিততেই হবে এইডেন মারক্রামদের। ব্যাটিং হায়দরাবাদের প্রধান মাথাব্যথার কারণ। তাদের সবচেয়ে দামি দুই ক্রিকেটার - ময়ঙ্ক অগ্রবাল ও হ্যারি ব্রুক ব্যর্থ। দল থেকেও বাদ পড়েছেন। তবে ৭ বলে ২৫ রানের ঝড় তুলে ভরসা দিয়েছেন গ্লেন ফিলিপ্স।

দুই দলের তিন লেগস্পিনারকে নিয়েও চর্চা চলছে। লখনউয়ের রবি বিষ্ণোই ও অমিত মিশ্র। হায়দরাবাদের ময়ঙ্ক মারকাণ্ডে। উপ্পল স্টেডিয়ামের বড় মাঠে স্পিনারদের আক্রমণ করাটা সহজ হবে না কোনও দলেরই।

দুই দলের প্রথম সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টস সহজেই জিতেছিল। ৫ উইকেটে। সেই ম্যাচেও স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের ৯ নম্বর থেকে উঠে আসবে হায়দরাবাদ। ২ পয়েন্ট পেলে প্রথম চারে জায়গা আরও কিছুটা মজবুত করবে লখনউ। শেষ হাসি কাদের জন্য তোলা থাকবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget