এক্সপ্লোর

IPL 2023: মুম্বই, চেন্নাইয়ের পর আমরাই সবথেকে ধারাবাহিক দল, দাবি আরসিবি তারকা কোহলির

RCB: একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসাবে বিগত তিন আইপিএল মরসুমের প্লে-অফেই নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বেঙ্গালুরু: রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে আট উইকেটে পরাজিত করে এ বারের আইপিএল (IPL 2023) অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। দলে একাধিক মহাতারকা থাকা সত্ত্বেও বিগত ১৫ বছরে কিন্তু একটিও আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিবি। সেই নিয়ে কটাক্ষও শুনতে হয়েছে আরসিবি অনুরাগীদের। তবে দল ট্রফি জিততে না পারলেও মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর আরসিবিই আইপিএলের সবথেকে ধারবাহিক দল বলে দাবি বিরাট কোহলির (Virat Kohli)।

ধারাবাহিক দল

আরসিবির প্রাক্তন অধিনায়ক কোহলি বলেন, 'মুম্বই পাঁচ বার ও চেন্নাই চারপর আইপিএল খেতাব জিতেছে। ওদের বাদ দিয়ে কিন্তু আমরাই সবথেকে বেশিবার প্লে-অফে খেলার যোগ্যতাঅর্জন করেছি। সুতরাং, আমরা যে ধারাবাহিক পারফর্ম করি, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। আমাদের কেবল নিজেদের ফোকাসটা ধরে রেখে, যতটা সম্ভব ভারসাম্যযুক্ত দল গড়তে হবে। আমাদের এই জয়ের ধারাটা বজায় রাখতে হবে এবং আরও ভালভাবে নিজেদের পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে হবে।' 

কলকাতায় কোহলি

সোমবার তখন সন্ধ্যে সাতটা। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন তিনি। গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লাল-নেভি ব্লু রংয়ের টি-শার্ট। নেভি ব্লু ট্রাউজার্স। পায়ে সাদা স্নিকার্স। কানে ইয়ারপড। হাতের ছোট ট্রলি টেনে তিনি বাইরে বেরতেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জয়োধ্বনি। কোহলি... কোহলি... বিরাট কোহলি (Virat Kohli) নির্লিপ্ত চোখমুখে টিমবাসে উঠে গেলেন। সতীর্থদের সঙ্গে রওনা হলেন টিমহোটেলের উদ্দেশে।

দমদম থেকে ২০ কিলোমিটার দূরে, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তখন নৈশালোকে চলছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্র্যাক্টিস। অনুশীলনে মগ্ন নীতীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। তিন বছর পর ঘরের মাঠে খেলতে নামছে কেকেআর। কিন্তু শহরের দুই প্রান্তের দুই ছবি দেখে বিভ্রান্ত হতে পারেন। ঘরের ম্যাচ কাদের! কেকেআরকে ঘিরে আগ্রহ রয়েছে। কিন্তু কোহলিকে ঘিরে যা হল, তা আবেগের বিস্ফোরণ। দেখে কে বলবে লোকটি আন্তর্জাতিক ক্রিকেটে আর ভারতের সেই আগ্রাসী অধিনায়ক নন, যিনি প্রতিপক্ষের চোখে চোখ রেখে মনস্তাত্ত্বিক যুদ্ধ লড়বেন। এমনকী, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। তবু কলকাতা কিংগ কোহলিকে নিয়ে আবেগপ্রবণ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোহলির ঝোড়ো ব্যাটিংয়ের রেশ এখনও সকলের চোখেমুখে। ইডেনে কোহলিকে বরণ করে নিতে প্রস্তুত ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: অবশেষে কাটছে 'বনবাস', তিন বছর পর ইডেনে খেলতে মুখিয়ে রয়েছেন নারাইন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
Messi Or Maradona : মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল

ভিডিও

Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য
Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা
Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget