এক্সপ্লোর

IPL auction 2022: তারকা ৮ ভারতীয় ক্রিকেটার, যাঁদের এবার রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজি

IPL auction 2022: এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।  এবারের নিলামে ৮ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁদেরকে ফ্র্যাঞ্চাইজি রিটেন করেনি।

বেঙ্গালুরু: আর কিছুক্ষণের অপেক্ষা। এরপরই ৫৯০ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।  এবারের নিলামে ৮ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁদেরকে ফ্র্যাঞ্চাইজি রিটেন করেনি। এক নজরে তাঁরা কারা, দেখে নেওয়া যাক --

হার্দিক পাণ্ড্য: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কেরিয়ারের শুরু থেকেই খেলেছেন তিনি। আইপিএলের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্দিক। ২০১৪ সালে প্রথমবার নিজের নিলামে অবিক্রিত ছিলেন বঢোদরার অলরাউন্ডার। কিন্তু এরপর ২০১৫ সালে মুম্বই তাঁকে ১০ লক্ষ টাকা দিয়ে কিনে নেয়। এরপর থেকে টানা সেই দলের হয়েই খেলে গিয়েছেন তিনি। হার্দিক ৯২ ম্যাচে ১৪৭৬ রান ও ৪২ উইকেট ঝুলিতে রয়েছে। এবছর আর হার্দিককে রিটেন করেনি মুম্বই। তবে তার বদলে গুজরাত টাইটান্স এই তরুণ তারকাকে এবার ক্যাপ্টেন করে দলে নিয়েছে। 

শ্রেয়স আইয়ার: ৮৭ ম্যাচে আইপিএলে ঝুলিতে ২,৩৭৫ রান করেছেন। ২০১৮ সালে আইপিএলে দিল্লির অধিনায়ক হিসেবে খেলেছিলেন শ্রেয়স। ২০১৯ সালে প্রথমবার প্লে অফে উঠেছিল দিল্লি। এবারের নিলামে বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন শ্রেয়স। ২০২১ সালে কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এরপর পন্থ অধিনায়ক হন দলের। এবার রিটেন করেনি দিল্লি শ্রেয়সকে।

শিখর ধবন: বিরাট কোহলির পর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক শিখর ধবন। তাঁর ঝুলিতে রয়েছে ৫৭৮৪ রান। সর্বােচ্চ অপরাজিত ১০৬। নিজের বেস প্রাইস এবার রেখেছেন ধবন ২ কোটি টাকা। এবার দিল্লিও ধরে রাখেনি তারকা বাঁহাতি ওপেনারকে। শিখরের বেস প্রাইস ২ কোটি টাকা। 

ঈশান কিষাণ: ২৩ বছরের তরুণ উইকেট কিপার ব্য়াটার। এখনও পর্যন্ত ১৪৫২ রান করেছেন টুর্নামেন্টে। রাঁচির এই তরুণের বেস প্রাইসও ২ কোটি টাকা। বাঁহাতি ব্য়াটার। ওপেনিংয়ে বিধ্বংসী ফর্মে দেখা যেতে পারে ঈশানকে। ৫৭.৩৩ গড়ে ২০২০ মরসুমে ৫১৬ রান করেছিলেন এই ব্যাটার। তিনিই ছিলেন দলের সেই বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। 

যুজবেন্দ্র চাহাল: ২০১৪ সাল থেকে ২০২১ পর্যন্ত আরসিবিতে খেলেছেন তিনি। ৮ বছর পর এই প্রথমবার নিলামে উঠেছেন এই লেগস্পিনার। এবার নিলামে উঠেছেন তিনি। বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন তারকা স্পিনার। ১১৯ ম্যাচে এখনও পর্যন্ত ১৩৯ উইকেট তুলে নিয়েছেন চাহাল। 

শুভমন গিল: কলকাতা নাইট রাইডার্সের তরুণ ওপেনার। এবার নিলামের আগেই আমদাবাদের ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স ৮ কোটি টাকা দিয়ে নিয়েছে এই ২২ বছরের তরুণ ওপেনারকে। 

সুরেশ রায়না: আইপিএলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ৩৫ বছরের এই মিডল অর্ডার ব্যাটার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৮-২০১৫ পর্যন্ত খেলেছেন। এরপর মাঝে ২ বছর গুজরাত লায়ন্স দলে ছিলেন। ফের চেন্নাই শিবিরে ফিরে এসেছেন। ১৭৬ ম্যাচে ৪,৬৮৭ রান করেছেন। এবার বেস প্রাইস রেখেছেন রায়না তাঁর ২ কোটি টাকা।

ক্রুণাল পাণ্ড্য: মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন কেরিয়ারের প্রথম থেকেই হার্দিকের সঙ্গে জুটি বেঁধে মাঠে দেখা গিয়েছে এতদিন আইপিএলে তাঁর বড় ভাইকেও। ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন তিনি এবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget