এক্সপ্লোর

আইপিএল-এ খেলতে হবে বলেই অস্ট্রেলিয়ানরা স্লেজিং করতে পারছে না, কটাক্ষ সহবাগের

নয়াদিল্লি: মাঠের লড়াইয়ে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারছে না অস্ট্রেলিয়া। একদিনের সিরিজ ৪-১ ফলে জিতেছেন বিরাট কোহলিরা। এবার মাঠের বাইরেও আক্রমণের মুখে পড়তে হল স্টিভ স্মিথের দলকে। তা-ও আবার ভদ্র আচরণ করার জন্য! বীরেন্দ্র সহবাগের কটাক্ষ, আইপিএল-এর বিভিন্ন দলের সঙ্গে চুক্তির কারণেই স্লেজিং করতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে আজ একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে স্মিথদের উদ্দেশে তোপ দেগে সহবাগ বলেছেন, ‘ধনলক্ষ্মী (আইপিএল চুক্তি) যাতে হাতছাড়া না হয়, সেই ভয়েই কোহলি অ্যান্ড কোম্পানির সঙ্গে অভদ্রতা করেনি অস্ট্রেলিয়া। ওদের ভয় ছিল, অভদ্রতা করলে আগামী বছর আইপিএল থেকে বিপুল অর্থ রোজগার বন্ধ হয়ে যেতে পারে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অভদ্রতা করলে আইপিএল-এর দলগুলি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নেওয়ার আগে ভাবনা-চিন্তা করত। সেই কারণেই ওরা ভদ্র ব্যবহার করেছে।’ সাম্প্রতিক অতীতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজগুলিতে বিতর্ক নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। গত বছর টেস্ট সিরিজেও কম বিতর্ক হয়নি। কিন্তু এবার একদিনের সিরিজে কোনও বিতর্ক হয়নি। ভারত সহজেই সিরিজ জিতে গিয়েছে। এ প্রসঙ্গে সহবাগ বলেছেন, ‘বর্তমান অস্ট্রেলিয়া দল তিনজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ এই তিনজনই ভরসা। তাঁদের মধ্যে স্মিথ ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। তাছাড়া টেস্ট সিরিজে হওয়া বিতর্কের ফলে অস্ট্রেলিয়া চাপে পড়ে গিয়েছে। সেই কারণেই ভারত সহজে জিতে গিয়েছে।’

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget