এক্সপ্লোর

IPL Final 2023: ফাইনালের আগে প্রিয় ধোনিকে শুভেচ্ছায় ভাসালেন সিএসকে সমর্থকরা

Mahendra Singh Dhoni: নিজের ২৫০তম আইপিএল ম্যাচে আজ মাঠে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল (IPL Final 2023) ম্যাচে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস (GT vs CSK)। গত বারের চ্যাম্পিয়নরা নিজেদের খেতাব ডিফেন্ড করতে পারবে, না কি পঞ্চম খেতাব জিতে সিএসকে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বকালীন রেকর্ডে ভাগ বসাবেন? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে ঘুরছে। এরই মাঝে এই ম্যাচটিই খেলোয়াড় হিসাবে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) শেষ ম্যাচ হতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনাও শোনা যাচ্ছে।

গোটা বিশ্বজুড়েই মাহির অনুরাগীর কমতি নেই। আর সিএসকে সমর্থকদের জন্য তিনি হলেন তাঁদের প্রিয় 'থালা', তামিল ভাষায় যার অর্থ বড় ভাই। ফাইনাল ম্যাচে মাঠে নামবে প্রিয় দল, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিএসকের অনুরাগীরা। ম্যাচের আগে ধোনিকে শুভেচ্ছায় ভাসালেন সিএসকে সমর্থকরা।

সিএসকের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে বিভিন্ন সমর্থকরা ফাইনাল ম্যাচের আগে নিজেদের শুভেচ্ছাবার্তা পাঠান। সেখানে এক সমর্থককে বলতে শোনা যায়, 'আমি বিগত ১০ বছর ধরে আইপিএলে কাজ করছি। ধোনিকে কাছ থেকে দেখতে পাব বলেই এখানে আমি কাজ করা শুরু করেছিলাম। লোকজন বলছে এটাই ওঁর শেষ আইপিএল ম্যাচ হতে চলেছে। আমি এটার সত্যি, মিথ্যা জানি না। তবে এটুকু নিশ্চিত যে ভবিষ্যতে সিএসকেকে যারাই নেতৃত্ব দিন না কেন, কেউই ধোনির সমতুল্য হতে পারবেন না। ওঁকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি।' 

 

এক অনুরাগী বলেন, 'আমার ছোটবেলা থেকেই আমি সবসময় একজনকেই সমর্থন করে এসেছি, তিনি হলেন ধোনি। ওঁকে একদিন সামনে থেকে দেখার মনবাসনা তো সবসময় ছিলই এবং সেই স্বপ্ন সদ্যই পূরণ হয়েছে। ওঁর সঙ্গে একটা ছবি তোলারও শখ ছিলই, সেই শখও মিটেছে।'

আরেক সমর্থক বলেন, 'পরিস্থিতি যাই হোক না কেন, ওঁ সবসময় মাথা ঠাণ্ডা রাখে। থালা তো একজনই হয়।' ভিডিও শেষে এক খুদে অনুরাগীকে বলতে শোনা যায়, 'ওঁর খেলা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি এমএস ধোনিকে ভীষণ ভালবাসি'। ফাইনাল ম্যাচের আগে যে ধোনি-আবেগে ভাসছেন সিএসকে সমর্থকরা, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget