এক্সপ্লোর

IPL 2021 Updates: আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে ফের শুরু হতে পারে এবারের আইপিএল

আগামী ১০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল হবে। বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন। 

নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত সংক্রমণের কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১ ফের শুরু হতে পারে। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির  আয়োজন করা হতে পারে এবং ফাইনাল হবে অক্টোবরে। করোনাভাইরাসের কারণে বিসিসিআই এই টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছিল।

জানা গেছে, আগামী ১০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল হবে। বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়েছেন। 

বোর্ডের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, স্থগিত হয়ে যাওয়া আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে ১৮ বা ১৯ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীনভাবে শুরু হবে। তিন সপ্তাহে ডবল হেডার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, ফাইনাল ৯ বা ১০ অক্টোবর আয়োজিত হতে পারে। এই সিজনের বাকি ম্যাচগুলির আয়োজনের জন্য তিন সপ্তাহ সময় পর্যাপ্ত হবে বলেই মনে করা হচ্ছে। 

করোনা সংক্রমণজনিত কারণে মে মাসের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছিল।  আইপিএলের ১৪ তম সিজন ফের আয়োজন করা না হলে বিসিসিআই-তে তিন হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্য টুর্নামেন্টের ১৪ তম মরশুম সম্পূর্ণ করতে আগ্রহী বিসিসিআই।  ভারতে বর্তমান করোনা পরিস্থিতির জন্য টুর্নামেন্টের আয়োজন সম্ভব নয়।   বিসিসিআই খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্টের ফের আয়োজনের ব্যাপারে অগ্রাধিকার দিয়েছিল। গত বছরের আইপিএলও সংযুক্ত আরব আমিরশাহীতেই আয়োজিত হয়েছিল। ওই টুর্নামেন্ট দারুণ সফল হয়েছিল। পুরো টুর্নামেন্টেই করোনাভাইরাস সংক্রমণের একটি ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য, আইপিএলের ১৪ তম সিজনের শুরু হয়েছিল ৯ এপ্রিল। কিন্তু ২৯ টি ম্যাচ খেলার পর বেশ কয়েকজন খেলোয়াড়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। আইপিএলের ১৪ তম সিজনের এখনও ৩১ টি ম্যাচ বাকি। গতবারের আইপিএল ভারতে আয়োজন নিয়ে জোর সংশয় তৈরি হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণের কারনে ভারতে লকডাউন জারি হয়েছিল। এরফলে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হয়েছিল। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের অভিজ্ঞতার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীতেই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে অগ্রাধিকার দিয়েছিল বোর্ড।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget