এক্সপ্লোর

প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামেই হোক আইপিএল, খেলা শুরু হওয়া জরুরি, মত পিটারসেনের

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় স্থগিত রাখা হয়েছে আইপিএল।

নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে এবারের আইপিএল আদৌ হবে কি না, সেটা নিয়ে সংশয় থাকলেও, এই প্রতিযোগিতা শুরু করার পক্ষে সওয়াল করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। তাঁর মতে, প্রয়োজনে তিনটি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার ছাড়াই খেলা হোক। কিন্তু খেলা শুরু করা জরুরি। একটি ক্রীড়া বিষয়ক চ্যানেলে পিটারসেন বলেছেন, ‘জুলাই-অগাস্টে আইপিএল শুরু হোক। আমি বিশ্বাস করি, আইপিএল অবশ্যই শুরু হওয়া দরকার। আইপিএল-এর মাধ্যমেই ক্রিকেট মরসুম শুরু হোক। সারা বিশ্বের সব ক্রিকেটারই আইপিএল-এ খেলতে মরিয়া। ফ্র্যাঞ্চাইজিগুলির কিছু টাকা পাওয়া উচিত। তিনটি মাঠে খেলা হতে পারে। মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকা উচিত নয়। তিন-চার সপ্তাহ ধরে এই প্রতিযোগিতা চলুক।’ পিটারসেন আরও বলেছেন, ‘এমন তিনটি কেন্দ্র বেছে নেওয়া হোক, যে মাঠগুলি সুরক্ষিত। আমার মনে হয়, দর্শকদের এই পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া উচিত নয়। তাঁদের বোঝা উচিত, তাঁরা এই মুহূর্তে সরাসরি মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। কিন্তু খেলা তো দেখা যাবে।’ ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় স্থগিত রাখা হয়েছে আইপিএল। এবারের মতো এই প্রতিযোগিতা শুরু হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। আইপিএল শুরু হওয়ার বিষয়ে পিটারসনের সঙ্গে একমত সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছেন, ‘যে মুহূর্তে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া যাবে, তখনই আইপিএল শুরু হোক। আইপিএল শুধু মুম্বই ইন্ডিয়ান্স, (মহেন্দ্র সিংহ) ধোনি বা বিরাট কোহলির ব্যাপার না, এই প্রতিযোগিতার সঙ্গে আরও অনেক মানুষের রুজি-রোজগার জড়িত। ফলে আইপিএল শুরু হলে অর্থনীতি চাঙা হবে।’

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget