এক্সপ্লোর

KL Rahul: IPL-এর শুরু থেকে খেলবেন রাহুল? চোট-উদ্বেগের মধ্যেই আশার আলো দেখছে লখনউ

IPL 2024: সূত্রের খবর, চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছেন রাহুল।

মুম্বই: পুরনো চোটে ফের কাবু তিনি। ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর থেকে মাঠের বাইরে। কে এল রাহুলকে (KL Rahul) নিয়ে উদ্বেগের মেঘ তৈরি হয়েছে লখনউ সুপার জায়ান্টস শিবিরেও (Lucknow Super Giants)। আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন কর্নাটকের তারকা ব্যাটার?

হায়দরাবাদে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল রাহুলকে। তখন ভারতীয় শিবির থেকে বলা হয়েছিল, রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফিরবেন রাহুল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। চতুর্থ টেস্টের আগে ভারতীয় বোর্ড থেকে জানানো হয়, চোটের জন্য রাঁচির ম্যাচে নেই রাহুল। ফিট হলে তবেই পঞ্চম টেস্টে খেলানো হবে রাহুলকে।

এখন যা পরিস্থিতি, তাতে ধর্মশালায় পঞ্চম টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা নেই। সূত্রের খবর, চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছেন রাহুল। প্রসঙ্গত, গোড়ালির চোটের জন্য ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে মহম্মদ শামি এবং সম্প্রতি লন্ডনেই তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে। রাহুলেরও সেখানেই চিকিৎসা চলছে বলে খবর।

আইপিএলের শুরুর দিকে কি খেলতে পারবেন রাহুল? তিনি শুধু লখনউ সুপার জায়ান্টসের গুরুত্বপূর্ণ ক্রিকেটারই নন, দলের অধিনায়কও। গত আইপিএলের সময়ই ফিল্ডিং করার সময় কোয়াড্রিসেপস মাসলে চোট পেয়েছিলেন। তখন জানা গিয়েছিল, তাঁর পেশির তন্তু ছিঁড়েছে। পরে সেখানে অস্ত্রোপচার করাতে হয়। একটা সময় তিনি নাকি এতটাই ভেঙে পড়েছিলেন যে, বোর্ডকে এ-ও জানান তিনি কবে মাঠে ফিরতে পারবেন বা আদৌ চোট কাটিয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে আত্মবিশ্বাসী হতে পারছেন না। 

আইপিএলে রাহুলের দল লখনউ সুপার জায়ান্টস শিবির অবশ্য শুরু থেকে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। ২৪ মার্চ জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ লখনউয়ের। সেই ম্যাচে রাহুল খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। আর না পারলে? এখনও একশো শতাংশ ফিট নন তিনি। বিকল্প চিন্তাভাবনাও তৈরি রাখতে হতে পারে লখনউ সুপার জায়ান্টসকে।           

আরও পড়ুন: বোর্ডের বার্ষিক চুক্তিতে একাধিক নতুন মুখ, ঢুকে পড়লেন বাংলার মুকেশ ও কেকেআরের রিঙ্কুও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget