এক্সপ্লোর

Rohit Sharma: ক্রিকেট ছেড়ে এবার ওটিটিতে রোহিত শর্মা! 'হিটম্যান'-কে দেখা যাবে নেটফ্লিক্সে?

IPL 2026: আপাতত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা আইপিএল খেলছেন।

নয়াদিল্লি: ভারতীয় দলের বিশ্বজয়ী অধিনায়ক তিনি। বোরিভালি থেকে উঠে বিশ্বকে শাসন করা রোহিত শর্মার (Rohit Sharma) জীবন কোনও রুপোলি পর্দার চিত্রনাট্য থেকে কম কিছু নয়। এবার সেই নিয়ে সত্যিই তৈরি হচ্ছে তথ্যচিত্র? সমর্থকদের জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং রোহিতই।

নিজের সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারই রোহিত এমন একটি পোস্ট করেন যাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। কী ছিল সেই পোস্টে? রোহিতের পোস্টে সম্ভবত কোনও একটি স্ক্রিপ্টের ডাফ্রট মতো দেখা যায় যার ওপরে লেখা 'ড্রাফট #৪৫' আর আড়াআড়িভাবে লেখা রোহিত শর্মার কপি। ড্রাফটের কাগজটির ওপর ছিল আজকের তারিখ। পাতার একেবারে শীর্ষে টাইটেলের জায়গাটা আড়াল করা, আর একেবারে নীচে লেখা 'কোলাব', যা এই গোটা বিষয়টি ঘিরে জল্পনা এবং রহস্য দুইই বাড়িয়েছে।    

উল্লেখযোগ্য বিষয় হল ওই সম্ভাব্য ড্রাফটের পাতাটির একদিকের কোণায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) লোগো এবং অপরপ্রান্তে নেটফ্লিক্সের লোগো দেখা যায়। অনেকেই মনে করছেন পল্টনদের সঙ্গে নেটফ্লিক্সের কোনও যুগ্ম প্রয়াসে কোনও এক তথ্যচিত্র তৈরি হতে চলেছে, যারই ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত। অতীতে ম্যাঞ্চেস্টার সিটি, টটেনহ্যামের মতো ফুটবল ক্লাবগুলির 'বিহাইন্ড দ্য সিন্স' অর্থাৎ মূলত মাঠের বাইরে, সাজঘরে তারা কী করেন, কীভাবে ম্যাচের প্রস্তুতি নেন, সেই সব বিষয়গুলি নিয় বিভিন্ন ওটিটি মাধ্য়মে ডকুমেন্টারি দেখা গিয়েছিল। এবার মুম্বই এবং নেটফ্লিক্সও এমন কিছু করতে চলেছে, কি না সেটাই দেখার বিষয়।

 

রোহিতের সোশ্য়াল মিডিয়া স্টোরি
রোহিতের সোশ্য়াল মিডিয়া স্টোরি

এই গোটা বিষয়টি এখনও অবশ্য জল্পনার পর্যায়েই রয়েছে। সময় গড়ালে এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।  

প্রসঙ্গত উল্লেখ্য, রোহিতরা কেকেআরকে হারিয়ে চলতি আইপিএল মরশুমের শুরুটা দারুণভাবে করেছিল। সেই ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন 'হিটম্যান' নিজে। তবে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরপর ম্যাচে পরাজয়ের জেরে ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের নিজের ব্যাটও বিগত দুই ম্যাচে খুব একটা কথা বলেনি। দিল্লির বিরুদ্ধে তিনি ২৬ বলে ৩৫ এবং রাজস্থানের বিরুদ্ধে ছয় বলে পাঁচ রান করে আউট হয়েছিলেন তিনি। 

আপাতত মুম্বই ইন্ডিয়ান্স লিগ তালিকায় কেকেআরের ঠিক উপরে আট নম্বরে রয়েছে। তাই নিঃসন্দেহেই সপ্তাহান্তে রোহিত ও মুম্বই ইন্ডিয়ান্স উভয়েই নিজেদের ছন্দ ফিরে পেতে মরিয়া হয়ে আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে।

Advertisement

সেরা শিরোনাম

KKR Captain: কে হচ্ছেন কেকেআরের নতুন অধিনায়ক? পরিবর্তে মুম্বইয়ের হাতে তুলে দিতে হচ্ছে ২ ক্রিকেটারকে?
কে হচ্ছেন কেকেআরের নতুন অধিনায়ক? পরিবর্তে মুম্বইয়ের হাতে তুলে দিতে হচ্ছে ২ ক্রিকেটারকে?
Kuldeep Yadav-Risbhabh Pant Trade: জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
Jofra On Rahul: বিরাট, রোহিত কেউ নন, আইপিএলে কোন ব্য়াটার সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন আর্চারকে?
বিরাট, রোহিত কেউ নন, আইপিএলে কোন ব্য়াটার সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন আর্চারকে?
Yuvraj Singh: ফের আইপিএলের মঞ্চে যুবরাজ? কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন?
ফের আইপিএলের মঞ্চে যুবরাজ? কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন?
Advertisement

ভিডিও

Taratala Building Shed Collapsed : উদ্ধার করা গিয়েছে ২১ জনকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এখন কী অবস্থা তাঁদের?
CM Suvendu Adhikari in Taratala : 'তাসের ঘর' তারাতলা, ছুটে গেলেন মুখ্যমন্ত্রী! তারপর...
Taratala Building Shed Collapsed : জীবন-মৃত্যুর মাঝে, তারাতলায় নামল 'অন্ধকার'! চলছে উদ্ধারকাজ
Taratala Under Construction Building Shed Collapsed : তারাতলায় 'তাসের ঘর', ত্রুটি ছিল কাঠামোতে?
TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget