এক্সপ্লোর

IPL 2026: GT-র বিরুদ্ধে হতাশাজনক হারের পরে সমালোচনা নয়, মিলারকে সান্ত্বনা দিয়ে মন জিতলেন অক্ষর, রইল ভিডিও

David Miller: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২০ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন ডেভিড মিলার।

নয়াদিল্লি: 'কেন ডেভিড মিলার (David Miller) রান নিলেন না?', দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্সের (DC vs GT) ম্যাচের পর এই প্রশ্নটা বহুদিন বিভিন্ন মহল থেকে উঠবে। গতকাল রাতে মিলার অনবদ্য এক ইনিংস খেলে পরাজয়ের মুখ থেকে দিল্লির হয়ে জয় ছিনিয়ে নিতে যাচ্ছিলেন। তবে শেষমেশ মাত্র এক রানে পরাজিত হয় রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ি। এই পরাজয়ের পরেই ম্যাচশেষে মিলারকে বেশ আবেগঘন দেখায়, তাঁর চোখে জলও ছিল বলে মনে হয়। এরপরেই দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর পটেল (Axar Patel) যা করলেন, তা সকলেরই মন জিতে নেয়।

ম্যাচে ২১১ রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস কেএল রাহুল আউট হওয়ার পরেই বিপাকে পড়েছিলেন। তবে একবার চোটের জেরে রিটায়ার্ড আউট হওয়ার পর মাঠে ফিরে অনবদ্য ছন্দে ব্যাটিং করা শুরু করেন মিলার। তাঁর টাইমিং ছিল চোখে পড়ার মতো। সেই টাইমিংয়ে ভর করেই শেষ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণকে ১০৬ মিটারের ছক্কাও হাঁকান তিনি। এরপরেই মনে হচ্ছিল দিল্লি নিশ্চিতভাবেই ম্যাচ জিতবে। দুই বলে দুই রান বাকি ছিল, মিলার ছিলেন স্ট্রাইকে। তবে তার পরের দুই বলে যা হল, সেই নিয়ে চারিদিকে শোরগোল।

শেষ ওভারের পঞ্চম বলে এক রান নেওয়ার সুযোগ থাকলেও, মিলার তা প্রত্যাখ্যান করেন। ফিরিয়ে দেন কুলদীপ যাদবকে। শেষ বলেও প্রোটিয়া তারকা ব্য়াটে বলে করতে না পেরে বাই রান নেওয়ার প্রচেষ্টা করেন, কিন্তু কুলদীপ রান আউট হওয়ায় নাটকীয়ভাবে এক রানে পরাজিত হয় দিল্লি ক্যাপিটালস। এরপরেই ডেভিড মিলার কেন ওই রান নিলেন না, সেই বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। মিলারকেও গোটা ঘটনাপ্রবাহের জেরে বেশ হতাশ ও আবেগঘন দেখায়। এখানে অক্ষরের কর্মকাণ্ড মনে জিতে নেয়।

ম্যাচের পর হতাশ, আবেগঘম মিলারের সঙ্গে সর্বপ্রথম করমর্দন করেন অক্ষর। তারপরেই তাঁকে মিলারের কাঁধে হাত রেখে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায়। ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে একজন বলেন অক্ষর তাঁর সৈনিকের দুরন্ত ইনিংসের জন্যই তাঁকে বাহবা দিচ্ছেন। এমন হতাশাজনক হারের পরেও অধিনায়ক হিসাবে অক্ষরের এই ব্যবহারই সকলেরই মন জিতে নিয়েছে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget