এক্সপ্লোর

Gilchrist on Twitter: ভয়াবহ করোনার মধ্যেই রোজ আইপিএল ঠিক? প্রশ্ন গিলক্রিস্টের

গিলক্রিস্ট নিজে আইপিএলে ৮০টি ম্যাচ খেলেছিলেন। তাঁর নেতৃত্বে দ্বিতীয় আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন হায়দরাবাদ ডেকান চার্জার্স।

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে ভারতে। নতুন করে আতঙ্কে দিন কাটছে দেশের মানুষের। যদিও আইপিএল চলছে রমরমিয়ে। যদিও দর্শকশূন্য স্টেডিয়ামে। এবং জৈব সুরক্ষা বলয় তৈরি করে। তবু বিতর্ক থাকছে। আর সেই বিতর্ক এবার উস্কে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিংবদন্তি অজি উইকেটকিপার প্রশ্ন করেছেন, আইপিএল কি মানুষকে অন্যমনস্ক করছে? ভারতীয়দের কি করোনার বর্তমান পরিস্থিতি ভুলতে সাহায্য করছে আইপিএল?

গিলক্রিস্টের ট্যুইট নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ট্যুইট করে সাধারণ ভারতীয়দের কাছে প্রশ্ন তোলেন। তিনি জানান, বর্তমানে ভারতে কোভিডের অবস্থা খুব খারাপ। এমন অবস্থায় আইপিএল হওয়া কি ঠিক? নিজের ট্যুইটে হেঁয়ালি করেছেন গিলক্রিস্ট। নিজে কোনও সিদ্ধান্তে উপনীত হননি। প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনসাধারণকে। ট্যুইটারে গিলক্রিস্ট লেখেন, ‘কোভিডের সংখ্যা ভয়ঙ্কর এমন অবস্থায় সমস্ত ভারতীয়কে শুভকামনা জানাই। আইপিএল চলছে। উচিত হচ্ছে? নাকি প্রতি রাতে মনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াটা উপযুক্ত? আপনি যা মনে করবেন। আপনাদের জন্য প্রার্থনা রইল।‘ 

এরপরেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই লেখেন, এবারের আইপিএল ভারতীয়দের একটু হলেও স্বস্তি দিচ্ছে। কারণ দেশের অনেক রাজ্যেই বর্তমানে কোভিডের জন্য নাইট কার্ফু শুরু হচ্ছে। কোথাও কোথাও সম্পূর্ণ লকডাউনও হতে শুরু করেছে। যেখানে এই সব কিছু হয়নি, সেখানে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। জরুরি কাজ ছাড়া বেরতে বারণ করা হচ্ছে। যদিও অনেকেই সেই নিষেধাজ্ঞা মানছেন না। অনেকের মতে, এমন অবস্থায় আইপিএল মানুষের মনের স্বাদকে একটু বদলাচ্ছে। ভয় থেকে মুক্তিও দিচ্ছে। পাশাপাশি সন্ধের পর থেকে সকলে বাড়িতেই থাকছেন টিভিতে খেলা দেখবেন বলে। 

অনেকে আবার লেখেন, গিলক্রিস্ট যেটা বলতে পেরেছেন সেটা দেশের কোনও ক্রিকেটার বলতে সাহস পাবেন না। যেখানে দেশের এমন পরিস্থিতি, প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে এমন বিনোদনের খেলা চলে কী করে! তাঁদের মতে, গিলক্রিস্ট যা বলেছেন ঠিক বলেছেন।

গিলক্রিস্ট নিজে আইপিএলে ৮০টি ম্যাচ খেলেছিলেন। তাঁর নেতৃত্বে দ্বিতীয় আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন হায়দরাবাদ ডেকান চার্জার্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget