এক্সপ্লোর

Akash Madhwal Joins MI: সূর্যকুমার যাদবের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে উত্তরাখণ্ডের আকাশ মাধওয়াল

Akash Madhwal: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) স্কোয়াডে ঢুকে পড়লেন আকাশ মাধওয়াল। রোহিত শর্মার দলের নেট বোলার হিসেবে টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন আকাশ। প্লে অফের দৌড়ে নেই রোহিতরা।

মুম্বই: চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছিলেন সূর্যমুকুমার যাদব। এবার আইপিলে তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) স্কোয়াডে ঢুকে পড়লেন আকাশ মাধওয়াল। রোহিত শর্মার দলের নেট বোলার হিসেবে টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন আকাশ। অবশেষে দলেও ঢুকে পড়লেন তিনি। 

কে এই আকাশ মাধওয়াল?

আকাশ একজন ডানহাতি মিডিয়াম পেসার। উত্তরাখণ্ডের এই ক্রিকেটার রাজ্য দলের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছে। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আকাশের। এবার আইপিএল শুরুর আগে প্রি-সিজন ক্যাম্পে মুম্বই তাদের দলে নিয়েছিল আকাশকে। নেট বোলার হিসেবে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন আকাশ। এবার মূল স্কোয়াডেও ঢুকে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এই তরুণ। 

চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সূর্যকুমার যাদব

আইপিএলের ঠিক আগেই চোট সারিয়ে উঠেছিলেন। তবুও কোথাও একটা অস্বস্তিবোধ করছিলেন প্রতি ম্য়াচেই। এবার ফের একবার চোট পেলেন। যার জন্য এবারের আইপিএল শেষ হয়ে গিয়েছিল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বাঁহাতের পেশিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৮ ইনিংসে ৩০৩ রান করেছিলেন। তিনটি অর্ধশতরানও হাঁকিয়েছিলেন। সর্বোচ্চ অপরাজিত ৬৮ রান। 

আইপিএলের শুরুতেই চোটের জন্য প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি সূর্যকুমার। চোট সারিয়ে ফিরে এসে ব্যাট হাতে ছন্দেই ছিলেন। কিন্তু ম্যাচ খেলাকালীন হাতের পেশিতে চোট পান ডানহাতি এই ব্য়াটার। এবার সেই চোটের জন্যই তাঁকে ছিটকে যেতে হল। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের মতে সূর্যকুমারের যে চোট রয়েছে তাতে তাঁর বিশ্রাম নেওয়া উচিত।

এবারের আইপিএলে শুরু থেকেই খারাপ ফর্মে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক ম্যাচ হেরে গিয়েছিল তারা। টানা ৮ ম্যাচ হেরেছিল মুম্বই। প্লে অফের দৌড় থেকেও ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। যদিও এখনও ২টো ম্যাচ খেলা বাকি রয়েছে মুম্বইয়ের। এখনও পর্যন্ত ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে মুম্বই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget