এক্সপ্লোর

Bengaluru Stampede: চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিবৃতি দিল RCB, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা কর্ণাটক সরকারের

Siddaramaiah: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানান ৩৫ হাজার দর্শকাসনের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রায় দুই, তিন লক্ষ আরসিবি সমর্থকদের সমাগম হয়েছিল।

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের (Bengaluru Stampede) বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। প্রিয় দলের তারকা ক্রিকেটারদের এক ঝলক দেখতে এসে চরম পরিণতি ১১ জনের। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে কর্ণাটক সরকারের তরফে ম্যাজিস্ট্রেরিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন।

কর্ণাটক সরকারের তরফে জানানো হয় এই ঘটনায় ১১ জনের প্রাণ গিয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া (Siddaramaiah) শোকপ্রকাশ করে বলেন, 'জয়ের উচ্ছ্বাসের মাঝেই এক বড় দুর্ঘটনা ঘটেছে। ১১ জন পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন। আমি বাউরিং এবং বৈদেহি হাসপাতালে গিয়েছিলাম। জয়ের আনন্দের মাঝেই এই ঘটনা ঘটায় আমি অত্যন্ত ব্যাথিত। আমাদের আশার থেকে অনেক বেশি গুণ লোক ভিড় জমিয়েছিলেন। বিধান সৌধের সামনেই প্রায় এক লক্ষ লোকের সমাগম ঘটে। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনেও প্রায় দুই, তিন লক্ষ লোক ভিড় জমিয়েছিলেন, যেখানে স্টেডিয়ামের দর্শকাসন মাত্র ৩৫ হাজার। এই সংখ্যাটা কেউই আশা করেননি। মৃতদের মধ্যে বেশিরভাগই তরুণ, তরুণী। আমরা তাই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করছি। আহতদের চিকিৎসাও হবে সম্পূর্ণ বিনামূল্যে।'  

এই ঘটনায় কর্নাটকের বিজেপি নেতারা কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন। সিদ্ধারামাইয়া কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি এই ঘটনায় নিজের সরকারকে ডিফেন্ড করছেন না। মন্দের ভাল এই যা হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন এই ঘটনায় বাকি আহতরা আপাতত সকলেই বিপাদের বাইরে।

আরসিবির (Royal Challengers Bengaluru) তরফে গোটা ঘটনায় শোকপ্রকাশ করে সরকারি বিবৃতি দেওয়া হয়েছে। আরসিবির তরফে বলা হয়, 'আজ বিকেলে দলের আগমনের আশায় দলের অনুরাগীরা ভিড় জমান এবং তারপর খবর অনুযায়ী যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। সকলের নিরাপত্তা ও সুরক্ষাটাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই ঘটনায় মৃতদের পরিবারের জন্য আমরা সমব্যথী। গোটা বিষয়টা জানার সঙ্গে সঙ্গেই আমরা নিজেদের প্রোগাম সংশোধন করে স্থানীয় আধিকারিকদের নির্দেশ অনুযায়ীই যা করতে বলা হয়, তেমনটা করি। আমাদের সকল সমর্থকদের সুরক্ষিত থাকার জন্য অনুরোধ করছি।' 

তবে আরসিবির তরফে নিজেদের জয়োল্লাসের অনুষ্ঠান সংশোধন করার কথা বলা হলেও কিন্তু এই ঘটনা ঘটার অনেকটা সময় পরেও কোহলিদের সেলিব্রেশন থামেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামে আগের নির্ধারিত সূচি অনুযায়ীই সেলিব্রেশন চলে। 

সেরা শিরোনাম

IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget