এক্সপ্লোর

IPL 2026: অবশেষে মুস্তাফিজুরের বিকল্প বেছে নিল কেকেআর, বিশ্বকাপ কাঁপানো বোলারকে সই করল নাইটরা

Kolkata Knight Riders: নিলামে মুস্তাফিজুরকে সই করালেও প্রবল সমালোচনা এবং তারপর বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটারকে বাধ্য হয়েই ছেড়ে দেয় নাইটরা।

কলকাতা: আইপিএলের (IPL 2026) প্রথম ২০টি ম্যাচে দিনক্ষণ, সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। এবার অবশেষে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানের বিকল্প ক্রিকেটারও বেছে নিল। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ কাঁপানো তারকা ফাস্ট বোলারকে সই করল নাইট কর্তৃপক্ষ।

নিলামে মুস্তাফিজুরকে সই করালেও প্রবল সমালোচনা এবং তারপর বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটারকে বাধ্য হয়েই ছেড়ে দেয় নাইটরা। মুস্তাফিজুরের বিকল্প কারা হতে পারেন, সেই নিয়ে অতীতে এবিপি লাইভ বাংলা পূর্বাভাস দিয়েইছিল। সেই নামগুলির মধ্যে অন্যতম ছিলেন ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। দীর্ঘকায় জিম্বাবোয়ের এই ফাস্ট বোলারকেই দলে নিল তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন দল। 

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলকে চমকে দিয়ে জিম্বাবোয়ে সুপার এইটে কোয়ালিফাই করেছিল। হারিয়েছিল অস্ট্রেলিয়াকেও। জিম্বাবোয়ের এই স্বপ্নের সফরের অন্যতম কারিগর ছিলেন মুজারাবানি। তিনি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন। বিশ্বকাপে ছয় ম্যাচে ৭.৮৯ ইকোনমিতে ১৩টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার সেই ফাস্ট বোলারকেই বেছে নিল কেকেআর। 

নতুন দল কেকেআরের হয়ে খেলার জন্য আগামী মঙ্গলবার, ১৭ মার্চ তিনি ভারতে চলে আসবেন বলেই জানানো হয়েছে। ২৯ বছরের মুজারাবানি কিন্তু আইপিএলে অতীতেও যুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি লখনউ সুপার জায়ান্টসের নেট বোলার ছিলেন। লুঙ্গি এনগিদির পরিবর্তেও তিনি একদা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন। এবার ফের একবার তিনি আইপিএলে। 

তবে উল্লেখযোগ্য বিষয় হল মুজারাবানিকে আসন্ন পাকিস্তান সুপার লিগের জন্যও সই করা হয়েছে। শামার জোসেফ সরে দাঁড়ানোর পর তাঁকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজ়ি ইসলামাবাদ ইউনাইটেড ১.১০ কোটি পাকিস্তানি মুদ্রায় সই করে। তবে তিনি সম্ভবত সেই প্রস্তাব নাকচ করে কেকেআরে যোগ দিচ্ছেন। পিএসএলের পরিবর্তে আইপিএলকে প্রাধান্য দেওয়ার ঘটনা কিন্তু এই প্রথম নয়। অতীতে দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ পেশোয়ার জ়ালমির হয়ে খেলা প্রত্যাখান করে মুম্বই ইন্ডিয়ান্সকে বেছে নিয়েছিলেন। 

তার জন্য বশকে শাস্তিও পেতে হয়েছিল। বশকে জরিমানা করার পাশাপাশি এক বছরের জন্য পিএসএল থেকে নির্বাসিতও করা হয়। এবার মুজারাবানির ক্ষেত্রেও এমন কিছু হয় কি না, সেটা আগামী দিনে জানা যাবে। তবে একটা বিষয় নিশ্চিত মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া এবং দুই ফ্রান্টলাইন বোলার হর্ষিত রানা ও মাথিসা পাথিরানার চোটের আইপিএল খেলা নিয়ে সংশয় যেখানে রয়েছে, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম করা মুজারাবানিকে দলে নেওয়ায় নাইটদের ফাস্ট বোলিং বিভাগের শক্তি বাড়লই বটে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget