এক্সপ্লোর

আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-মুম্বই: দেখে নিন দু দলের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএলের বোধনেই রোহিত শর্মা বনাম মহেন্দ্র সিংহ ধোনির ধুন্ধুমার লড়াই।

আবু ধাবি: করোনার ধাক্কা সামলে অবশেষে শুরু হচ্ছে আইপিএল। আজ, শনিবার আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, আইপিএলের বোধনেই রোহিত শর্মা বনাম মহেন্দ্র সিংহ ধোনির ধুন্ধুমার লড়াই। মরুদেশে কেমন হতে চলেছে দুই দলের প্রথম একাদশ? মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে কয়েকটি নাম নিশ্চিত। যেমন অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা পেসার যশপ্রীত বুমরাহ, হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কায়রন পোলার্ডের খেলা নিশ্চিত। ওপেনিংয়ে ক্রিস লিনের চেয়ে দৌড়ে এগিয়ে কুইন্টন ডি’কক। মিচেল ম্যাকলেনাঘান ও ট্রেন্ট বোল্টের মধ্যে খেলবেন একজন। উইকেটে বল সুইং করলে বোল্টের খেলার সম্ভাবনা বাড়বে। তবে মুম্বইয়ের হয়ে ম্যাকলেনাঘানের ধারাবাহিক পারফর্ম করার নজির রয়েছে। কোণাকুণি দৌড়ে এসে তাঁর নিঁখুত লাইন-লেংথের জন্য তিনিও থাকতে পারেন প্রথম একাদশে। অন্যদিকে, চেন্নাইয়ের প্রথম একাদশে ধোনি ছাড়াও শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহাররা কার্যত নিশ্চিত। ওপেনিংয়ে মুরলী বিজয় ও ফাফ ডুপ্লেসির মধ্যে একজন খেলবেন। ইমরান তাহির ও মিচেল স্যান্টনারের মধ্যে একজন স্পিনারের খেলার সম্ভাবনা। তবে দৌড়ে এগিয়ে তাহির। তিনি উইকেট নিতে দক্ষ। পাশাপাশি বাঁহাতি স্পিনার হিসাবে জাডেজা থাকায় আরেক বাঁহাতি স্পিনার স্যান্টনারকে না-ও খেলানো হতে পারে। শার্দুল ঠাকুর ও স্যাম কারানের মধ্যে খেলানো হতে পারে একজনকে। সম্ভাব্য একাদশ: মুম্বই রোহিত শর্মা (অধিনায়ক) কুইন্টন ডি কক সূর্যকুমার যাদব ইশান কিষাণ কায়রন পোলার্ড হার্দিক পাণ্ড্য ক্রুণাল পাণ্ড্য রাহুল চাহার যশপ্রীত বুমরাহ ধবল কুলকার্নি ট্রেন্ট বোল্ট/মিচেল ম্যাকলেনাঘান চেন্নাই শেন ওয়াটসন ফাফ ডুপ্লেসি/মুরলী বিজয় অম্বাতি রায়ডু মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক) কেদার যাদব ডোয়েন ব্র্যাভো রবীন্দ্র জাডেজা ইমরান তাহির দীপক চাহার পীযূষ চাওলা শার্দুল ঠাকুর/স্যাম কারান

সেরা শিরোনাম

KKR Captain: কে হচ্ছেন কেকেআরের নতুন অধিনায়ক? পরিবর্তে মুম্বইয়ের হাতে তুলে দিতে হচ্ছে ২ ক্রিকেটারকে?
কে হচ্ছেন কেকেআরের নতুন অধিনায়ক? পরিবর্তে মুম্বইয়ের হাতে তুলে দিতে হচ্ছে ২ ক্রিকেটারকে?
Kuldeep Yadav-Risbhabh Pant Trade: জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
Jofra On Rahul: বিরাট, রোহিত কেউ নন, আইপিএলে কোন ব্য়াটার সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন আর্চারকে?
বিরাট, রোহিত কেউ নন, আইপিএলে কোন ব্য়াটার সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন আর্চারকে?
Yuvraj Singh: ফের আইপিএলের মঞ্চে যুবরাজ? কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন?
ফের আইপিএলের মঞ্চে যুবরাজ? কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন?

ভিডিও

Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী...
Taratala Incident : তারাতলায় কীভাবে ঘটল এতবড় গোডাউন-দুর্ঘটনা? গাফিলতির দায় কার ?
Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget