এক্সপ্লোর

IPL 2021, CSK vs MI: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল, মুম্বই-চেন্নাই মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

এক দল আইপিএলে (IPL) পাঁচবারের চ্যাম্পিয়ন। আর এক দল তিনবার। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি সাক্ষাতের রেকর্ড জানেন?

দুবাই: এক দল আইপিএলে (IPL) পাঁচবারের চ্যাম্পিয়ন। আর এক দল তিনবার। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি সাক্ষাতের রেকর্ড জানেন?

এখনও পর্যন্ত দুই দল ৩১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৯ বার জিতেছে মুম্বই। ১২ বার শেষ হাসি হেসেছে সিএসকে। দুবাইয়ে রবিবারের আগে একবারই দুই দল মুখোমুখি হয়েছিল আর সেই ম্যাচে জিতেছিল সিএসকে। শেষ পাঁচবারের সাক্ষাতে অবশ্য চারবারই মুম্বইয়ের কাছে হারতে হয়েছে সিএসকে-কে। চলতি আইপিএলের প্রথম পর্বেও জিতেছিল মুম্বই।

রবিবার মরুদেশে আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবির থেকে সঠিক কোনও কারণ বলা হয়নি। তবে মনে করা হচ্ছে পুরো ফিট নন রোহিত। এবং তিনি যে খেলবেন না, সম্ভবত আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। কারণ রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা যখন গা ঘামাচ্ছিলেন, তখনও স্পাইক শ্যু পরে দেখা যায়নি রোহিতকে। তাঁর পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন কায়রন পোলার্ড। টসের পর যিনি বললেন, 'রোহিত ঠিকই আছে। দ্রুত ঠিক হয়ে যাবে। ওই আমাদের জাহাজের ক্যাপ্টেন। আমি শুধু ওর পরিবর্তে দাঁড়িয়ে আছি।'

মুম্বই পায়নি হার্দিক পাণ্ড্যকেও। সম্ভবত ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে তারকা অলরাউন্ডারের। রবিবার মুম্বইয়ের জার্সিতে অভিষেক হচ্ছে অনমোলপ্রীত সিংহের। টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টসের পর যিনি বলেন, 'পিচ দেখে ভাল বলে মনে হচ্ছে। প্রথমে ব্যাট করে বোর্ডে বড় রান তোলাই শ্রেয় বলে মনে হয়েছে। টুর্নামেন্ট শুরু হয়ে গেলে আশা করছি সকলে ছন্দ খুঁজে পাবে। এবারের টুর্নামেন্টটা অন্যরকম হচ্ছে। সাতটা ম্যাচ, তারপর বিরতি, তারপর পের সাতটা ম্যাচ। টি-টোয়েন্টিতে আপনি নির্দিষ্ট একটা দিনে কেমন খেলছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা প্রাথমিক ব্যাপারগুলোয় জোর দিচ্ছি।' রবিবার চেন্নাইয়ের চার বিদেশি মঈন আলি, ফাফ ডুপ্লেসি, ডোয়েন ব্র্যাভো ও জস হ্যাজলউড।

টসের পর পোলার্ড বলেছেন, 'আমরা ঠিক ছন্দ পেতে শুরু করেছিলাম যখন টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। এবার টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget