এক্সপ্লোর

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

Harry Brook IPL Return: দল পাওয়ার পরেও যেভাবে আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক, এরপরই শাস্তির কথা ঘোষণা করেছিল আইপিএল।

লন্ডন: আইপিএল থেকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত সেই নির্বাসন কাটিয়ে আগামী মরশুমে আইপিএলে ফিরতে চলেছেন হ্যারি ব্রুক। নিজেই টুর্নামেন্টে ফেরার কথা ঘোষণা করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক। শেষবার আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ব্রুক। কিন্তু এরপর দুটো মরশুমে পরপর নাম তুলে নেওয়ায় তাঁকে নির্বাসিত করা হয়েছিল আইপিএল কমিটির তরফে। শেষ পর্যন্ত আগামী মরশুমে সেই নির্বাসন কাটিয়ে ফিরতে চলেছেন ব্রুক। 

২০২৫ আইপিএলের নিলামের সময়ে দিল্লি ক্যাপিটালস ব্রুককে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে দলে নিয়েছিল। কিন্তু দল পাওয়ার পরেও যেভাবে আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক, এরপরই শাস্তির কথা ঘোষণা করেছিল আইপিএল। আপাতত অবশ্য় ইংল্যান্ডের জার্সিতে নিজে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়াটাই লক্ষ্য ব্রুকের। তিনি বলছেন, 'আমি জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে। কিন্তু আপাতত এইটুকুই বলতে চাই যে আমি পুরোপুরি ইংল্যান্ডের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। ওটাই আমার কাছে প্রাধান্য পাবে আপাতত।'

আইপিএল নিয়ে জিজ্ঞাসা করা হলেই ব্রুক জানান, 'অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই আবার। দারুণ একটা টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররা ওই টুর্নামেন্টে অংশ নেন। আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। নিজেকে আরও পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তোলা যায়।'

এদিকে, আগামী আইপিএলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নাও পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ইঙ্গিত দিয়েছেন, পরের আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছাড়া নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষ করে ফাস্টবোলারদের যত্নে রাখা নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অজ়ি কোচ। তার অন্য়তম কারণ হয়ত ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট ও আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপ। পরের ১২ মাসে ২০টি টেস্ট ম্যাচ ও ১৪টি সীমিত ওভারের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টানা ক্রিকেট। জ়িম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় ৬টি ওয়ান ডে, দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আটটি সীমিত ওভারের ম্যাচ, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৪টি টেস্ট, ভারতের মাটিতে ৫টি টেস্ট, তারপর মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দেড়শোতম বর্ষপূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে একটি টেস্ট ও জুন-জুলাই মাসে পাঁচ টেস্টের অ্যাশেজ। সঙ্গে থাকছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালের টিকিট প্রায় পাকা করে ফেলেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ঠাসা সূচি। সঙ্গে অক্টোবর-নভেম্বর মাসে বিশ্বকাপের আগে আরও কয়েকটি সিরিজের পরিকল্পনাও রয়েছে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget