এক্সপ্লোর

Rashid Khan: দল হারলেও বল হাতে আইপিএলে নজির গড়লেন রশিদ, টপকে গেলেন ভারতীয় কিংবদন্তিকে

PBKS vs GT: পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে নিজের ৪ ওভারের স্পেলে ১ উইকেট নিলেও ৪৮ রান খরচ করেন রশিদ। আর তার সঙ্গে সঙ্গেই ১৫০ আইপিএল উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন আফগান তারকা।

আমদাবাদ: আঠারোতম আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে হারতে হয়েছে গুজরাত টাইটান্সকে। ঘরের মাঠ আমদাবাদেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হার হজম করতে হয়েছে শুভমন গিলের দলকে। তবে দল হারলেও ব্যক্তিত মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রশিদ খান (Rashid Khan)। দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার রশিদ। মঙ্গলবার ম্য়াচ জেতাতে পারেননি যদিও। কিন্তু বল হাতে উইকেট তুলেছেন। আর একই সঙ্গে আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ১৫০ উইকেটের মালিক হয়ে গেলেন আফগানিস্তান অলরাউন্ডার। তাঁর আগে শুধু রয়েছেন লসিথ মালিঙ্গা ও যুজবেন্দ্র চাহাল। 

পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে নিজের ৪ ওভারের স্পেলে ১ উইকেট নিলেও ৪৮ রান খরচ করেন রশিদ। আর তার সঙ্গে সঙ্গেই ১৫০ আইপিএল উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন আফগান তারকা। নিজের এই মাইলস্টোনে পৌঁছতে সময় নিয়েছেন ১২২ ইনিংস। তাঁর আগে যুজবেনদ্র্ চাহাল ১০৮ ইনিংস সময় নিয়েছিলেন দেড়শো উইকেট নেওয়ার ক্ষেত্রে। অন্য়দিকে যুজবেন্দ্র চাহাল সময় নিয়েছেন ১১৮ ইনিংস সময়। তবে রশিদ টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাকে।  মুম্বই তারকা আইপিএলে তাঁর দেড়শো উইকেটের গণ্ডি পূরণ করেছিলেন ১২৪ ইনিংসে। অর্থাৎ দুটো ইনিংস কম খেলেই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রশিদ।

মঙ্গলবার প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের শুরুটা খুব একটা ভাল হয়নি। প্রভসিমরণ সিংহ মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। তবে অপর ওপেনার প্রিয়াংশ আর্য কিন্তু নিজের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমে নিজের স্বাভাবিক মেজাজে ব্যাটিং করেন। একের পর এক বল বাউন্ডারি পার করান। তবে দুর্ভাগ্যবশত অর্ধশতরানের দোরগোড়ায়, ৪৭ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। রশিদ খান গুজরাতকে সাফল্য এনে দেন। ওমরজ়াই স্বদেশীয় রশিদকে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করলেও ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। তার ঠিক পরের বলেই খাতা খোলার আগে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। পরপর দুই বলে সাই কিশোর দুই বিদেশিকে ফেরানোয় ম্যাচের রাশ কিন্তু গুজরাতের হাতেই এসে গিয়েছিল। পাঞ্জাবের ইনিংস টেনে দলকে আড়াইশোর দোরগোড়ায় পৌঁছে দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শশাঙ্ক সিংহ। রান তাড়া করতে নেমে গিল ও গিল ও সুদর্শন ওপেনিংয়ে ৬১ রানের যোগ করেন। গিল ফিরে যাওয়ার পর বাটলার এসেও চালিয়ে খেলে অর্ধশতরান করেন। তবে ম্য়াচ জেতাতে পারেননি কেউই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget