এক্সপ্লোর

Kuldeep Health Update: সফল অস্ত্রোপচার, তবুও সংশয়ের মুখে কুলদীপের কেরিয়ার

Kuldeep Health Update: বুধবারই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নাইট রাইডার্সের চায়নাম্যান স্পিনার। ডান হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে কুলদীপের। 

মুম্বই: জাতীয় দলে সুযোগ মিলছিল না। কেকেআরের হয়ে আইপিএলেও খেললেও, একাদশে জায়গা পাচ্ছিলেন না। গত দেড় বছরে কুলদীপ যাদবের ক্রিকেট কেরিয়ার রীতিমতো প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে। এরইমধ্যে কিছুদিন আগেই চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন কুলদীপ যাদব। বুধবারই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নাইট রাইডার্সের চায়নাম্যান স্পিনার। ডান হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে কুলদীপের। 

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিলেন কুলদীপ। কিন্তু সেখানে অনুশীলনের সময়ই চোট পান কুলদীপ। অস্ত্রোপচারের জন্য দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। বুধবার সেই ছবিই পোস্ট করে কুলদীপ লিখেছেন, 'অস্ত্রোপচার সফল ভাবে সপন্ন হয়েছে। এ বার ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যেতে হবে। এমন কঠিন সময় যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের অনেক ধন্যবাদ। এখন সুষ্ঠ হয়ে মাঠে ফেরার দিকে জোর দিতে হবে।' 

 

কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও কুলদীপের দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার কামনা করে পোস্ট করা হয়েছে। তবে সফল অস্ত্রোপচার হলেও কুলদীপের ক্রিকেট কেরিয়ার এখনও সংশয়ের মুখে। সূত্রের খবর মাঠে ফিরতে ফিরতে এখনও আরও চার থেকে ছয় মাস সময় লেগে যাবে। এরপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকবেন তিনি। সেখান থেকে ফিট পাসমার্ক পেলেই অনুশীলনে নামার অনুমতি মিলবে। কিন্তু ততদিনে ঘরোয়া মরসুম শেষ হয়ে যাবে। 

 

এই পরিস্থিতি ক্রমেই জাতীয় দলের গ্রহ থেকে দূরে সরতে থাকা কুলদীপের কামব্যাক করার রাস্তা যে আরও শক্ত হয়ে গেল তা বলাই বাহুল্য। ২৬ বছরের কানপুরের স্পিনার দেশের হয়ে ৭টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ঝুলিতে রয়েছে মোট ১৭৪ উইকেট। কয়েক বছর আগেও রবি শাস্ত্রী বলেছিলেন যে কুলদীপই বিদেশের মাটিতে প্রথম পছন্দ দলের। কিন্তু এখন জাতীয় দল তো দূর অস্ত, আইপিএলেও পারফর্ম করার সুযোগ মিলছে না কুলদীপের। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ মেলেনি। কুলদীপ হয়ত নিজেও জানেন প্রত্যাবর্তনের পথ বড়ই কঠিন। 

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য! কোহলিকে নিয়ে বোর্ডে অভিযোগ করেছিলেন ২ সিনিয়র ক্রিকেটারই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget