এক্সপ্লোর

IPL 2021: 'প্লিজ খেলবেন না', ভক্তের খোঁচাই কি তাতিয়ে দিয়েছিল চাহারকে!

শুক্রবার রাত থেকে প্রত্য়েকের মুখে মুখে ফিরছে তাঁর নাম। দীপক চাহার। আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে যিনি দুরন্ত বোলিং করেছেন। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতম কাণ্ডারি।

মুম্বই: শুক্রবার রাত থেকে প্রত্য়েকের মুখে মুখে ফিরছে তাঁর নাম। দীপক চাহার। আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে যিনি দুরন্ত বোলিং করেছেন। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতম কাণ্ডারি। শুক্রবার ক্রিস গেলদের বিরুদ্ধে যাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৪-১-১৩-৪। হ্যাঁ ঠিকই পড়েছেন, ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে চার উইকেট তুলে নিয়েছিলেন চাহার।

ম্যাচের পর সিএসকে পেসার ফাঁস করলেন এক অদ্ভুত ঘটনার কথা। শুক্রবার ম্যাচ শেষ হওয়ার পর চেন্নাই সুপার কিংসে সতীর্থ শার্দুল ঠাকুর চাহারের একটি সাক্ষাৎকার নেন। সেখানে চাহার বলেন, 'জোকস কি না জানি না, তবে একটা মজার কথা বলি। আগের ম্যাচে আমি ভাল বোলিং করতে পারিনি। অনেক রান খরচ করেছিলাম। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় দেখি, একজন আমাকে মেসেজ পাঠিয়েছে। লিখেছে, আপনি ভাল বোলার, কিন্তু প্লিজ পরের ম্য়াচে খেলবেন না। এরকম মেসেজ আমি কখনও পাইনি। বুঝতে পারছিলাম আমার বোলিং দেখে উনি হতাশ।'

সেই মেসেজই যে বাড়তি তাতিয়ে দিয়েছিল, ইঙ্গিত দিয়েছেন চাহার। বলেছেন, 'আজকের পারফরম্যান্স ওই সমর্থকের জন্য।' যোগ করেছেন, 'আসলে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সকলেই চায় সব ম্যাচে পারফর্ম করি। এই পারফরম্যান্স ওই ভদ্রলোকের জন্য। আমি যদি আজ না খেলতাম তাহলে এই পারফরম্যান্সও করতে পারতাম না।'

শুক্রবার ওয়াংখেড়েতে এবারের আইপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। বল হাতে মায়াঙ্ক অগ্রবাল, ক্রিস গেইল, দীপক হুডা ও নিকোলাস পুরানকে শীঘ্রই ড্রেসিংরুমে ফিরিয়ে দেন সিএসকে পেসার দীপক চাহার। ফলে অতি সহজেই এদিন ম্যাচে নিজেদের দখলে নিয়ে নেয় চেন্নাই। মাত্র ১০৬ রানেই আটকে যায় প্রীতি জিন্টাক পঞ্জাবের ইনিংস। যেই লক্ষ্যে অতি সহজেই পৌঁছে যায় চেন্নাই। ম্যাচের সেরা হয়েছেন চাহার। ক্রিকেট বিশেষজ্ঞরা এদিন চাহারের প্রশংসায় পঞ্চমুখ। চাহারের প্রশংসা করে ট্যুইট করেছেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও।

মাকে ছাড়া প্রথম রমজানের উপবাস, মন খারাপ রশিদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget