এক্সপ্লোর

IPL 2022 Final: ১৪ বছর পর ফের খেতাব জয়ের সুযোগ, এক নজরে রাজস্থান রয়্যালসের 'রোড টু ফাইনাল'

IPL 2022 Final Match: সঞ্জু স্যামসনের হাত ধরে এবার সেই অধরা মাধুরী আরও একবার ছোঁয়ার সুযোগ। আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পালা রাজস্থানের।

আমদাবাদ: আইপিএলের (IPL 2022) প্রথম মরসুমেই খেতাব ঘরে তুলেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেবার প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান (Rajasthan Royals)। কিন্তু এরপর ১৪ বছর কেটে গিয়েছে। আসেনি সাফল্য। সঞ্জু স্যামসনের হাত ধরে এবার সেই অধরা মাধুরী আরও একবার ছোঁয়ার সুযোগ। আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পালা রাজস্থানের। আজ গুজরাতের বিরুদ্ধে হাল্লা বোল করার হাতছানি। এক নজরে দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালসের রোড টু ফাইনাল -

জস বাটলারের দাপুটে ব্যাটিংয়ে কেল্লাফতে 

টুর্নামেন্টের শুরু থেকেই রাজস্থান শিবিরের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল জস বাটলারের ব্যাটিং। প্রথম ম্যাচ থেকেই মারকাটারি ব্যাটিংয় প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন তিনি। রাজস্থান তাঁদের টুর্নামেন্টের অভিযান শুরু করেছিল ২ টো জয় দিয়ে। প্রথম ম্যাচে জয় আসে সানরাইজার্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে বাটলারের সেঞ্চুরি ও মুম্বই ইন্ডিয়ান্সকে ২৩ রানে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালস। 

এরপর যদিও প্রথম হার রাজস্থানের আসে আরসিবির বিরুদ্ধে। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে আবার জয়ের সরণিতে ফিরে আসে স্যামসন বাহিনী। সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে দলকে জয়ের রাস্তা দেখান যুজবেন্দ্র চাহাল। পয়েন্ট টেবিলে প্রথম তিনে জায়গা করে নেয় রাজস্থান। কিন্তু এরপরের  ম্য়াচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৬ রানে হার। তবে এর পর টানা ৩ ম্যাচ জয় ছিনিয়ে নেয় রাজস্থান শিবির। 

প্রথমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ও আরসিবির বিরুদ্ধে জয় পায় রাজস্থান শিবির। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতার বিরুদ্ধে হারতে হয় তাঁদের। পাঞ্জাবের বিরুদ্ধে যদিও জয় এসেছিল। এই পরিস্থিতিতে আর তিন ম্যাচ বাকি ছিল রাজস্থানের। 

দিল্লির বিরুদ্ধে হারতে হয় সঞ্জুদের। শেষ ২ ম্যাচ ছিল লখনউ ও চেন্নাইয়ের বিরুদ্ধে। শেষ ২ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে চলে যায় রাজস্থান। 

প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে হার

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে হারতে হয় রাজস্তানকে। ১৮৮/৬ তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা। পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে চেনে কিলার মিলার নামে। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাত। 

বাটলারের সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান

রজত পাতিদারের অর্ধশতরানের ওপর ভর করে প্রথমে বোর্ডে ১৫৭ রান তুলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৫৮। বোলাররা তাঁদের কাজ করে রেখেছিলেন দারুণভাবে। বাকিটা দরকার ছিল ব্যাটারদের জ্বলে ওঠার। আর সেই কাজটা প্রায় একাই করে ফেললেন জস বাটলার। আইপিএলের শুরু থেকেই একের পর এক মারকাটারি ইনিংস। তিন তিনটে সেঞ্চুরি আগেই করে রেখেছিলেন। কিন্তু মাঝপথে তাঁর ব্য়াট হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিয়েছিল। সমর্থক, অনুরাগীরাও হতাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু ওই যে কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। ঠিক তেমনই হল। এদিন ১০টি বাউন্ডারি ও ৬টি ছক্কার সাহায্যে ৬০ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন বাটলার। যশস্বী জয়সওয়াল ২১ ও সঞ্জু স্যামসন ২৩ রান করেন। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ৩ উিকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। হর্ষল পটেলকে ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তোলেন বাটলার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget