এক্সপ্লোর

IPL 2022: শিখর ও ঋষি, ক্রিকেট মাঠের দুই ধবন কি দুই ভাই? জল্পনায় তোলপাড় নেটদুনিয়া

IPL 2022: সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, ঋষি ধবন কি শিখর ধবনের ভাই?

মুম্বই: আইপিএল-এ (IPL 2022) গত পাঁচটি মরসুমে খেলার সুযোগ পাননি। দীর্ঘদিন পর পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ম্যাচে প্রত্যাবর্তন ঘটালেন অলরাউন্ডার ঋষি ধবন (Rishi Dhawan)। ব্যাট করার সুযোগ না পেলেও, বল হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও শিবম দুবের (Shivam Dube) উইকেটও নিয়েছেন ঋষি। ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে দু’টি উইকেট নেন তিনি। এর মধ্যে শেষ ওভারে ধোনির উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

ভাই-ভাই!

সেই ম্যাচের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, ঋষি ধবন কি শিখর ধবনের ভাই? দুজনের পদবিই ধবন হওয়ায় অনেকেই বলাবলি শুরু করেন যে, ঋষি ও শিখর দুই ভাই। অনেকে আবার বলতে থাকেন যে, নিজের ভাই না হলেও দুই ক্রিকেটার নিকটাত্মীয়।

কিন্তু ঋষি ও শিখরের সম্পর্ক ঠিক কী? আসলে তাঁদের মধ্যে কোনও সম্পর্কই নেই। একজনের উত্থান হিমাচল প্রদেশ থেকে। অন্যজন দিল্লির। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও জল্পনারই কোনও ভিত্তি নেই।

৫ বছর পর আইপিএল-এ ফিরলেন ঋষি ধবন

এবারের আইপিএল-এর নিলামে ৫৫ লক্ষ টাকা দিয়ে ঋষিকে দলে নেয় পাঞ্জাব কিংস। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের এই অলরাউন্ডারের পারফরম্যান্স দুর্দান্ত। তাঁর দল গত মরসুমে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। এই পারফরম্যান্সের সুবাদেই এবার আইপিএল-এ খেলার সুযোগ পেলেন ঋষি।

সেফটি গিয়ারে নজর কাড়লেন ঋষি ধবন

আজকের ম্যাচে ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার নজর কেড়ে নিয়েছেন সেফটি শিল্ডের জন্য। রঞ্জি ট্রফি খেলার সময় নাকে চোট পান ঋষি। সেই চোট সারানোর জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। সেই কারণে আজ বোলিং করার সময় তাঁকে বিশেষ সেফটি গিয়ার পরে থাকতে দেখা যায়, যা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেফটি গিয়ার পরা ঋষির ছবি ভাইরাল।

নাকের চোটের জন্যই চলতি আইপিএল-এ শুরুর দিকের ম্যাচগুলি খেলতে পারেননি ঋষি। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে দলকে ম্যাচ জিততে সাহায্য করলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget