এক্সপ্লোর

Jos Buttler in IPL: এক আইপিএলে জোড়া সেঞ্চুরি! গেল-ধবনদের তালিকায় বাটলার

IPL 2022: সোমবার ব্রেবোর্নে প্যাট কামিন্সকে ৬ মেরে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন বাটলার। চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল ইংরেজ তারকার।

মুম্বই: সোমবার ব্রেবোর্নে কলকাতা নাইট রাইডার্স (KKR) ক্রিকেটারদের দুঃস্বপ্নের রাত উপহরার দিলেন জস বাটলার (Jos Buttler)। প্যাট কামিন্সকে ৬ মেরে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন বাটলার। চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল ইংরেজ তারকার। ক্রিস গেল, শিখর ধবন, শেন ওয়াটসন, হাসিম আমলাদের পাশে বসে পড়লেন বাটলার। তবে এক আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার নজির রয়েছে বিরাট কোহলির। ২০১৬ সালের আইপিএলে চারটি সেঞ্চুরি করেছিলেন কিংগ কোহলি। যা আইপিএলে রেকর্ড।

রেকর্ডবুকে আর কারা

২০১১ সালের আইপিএলে জোড়া সেঞ্চুরি করেছিলেন গেল। ২০১৬ সালে কোহলি চারটি সেঞ্চুরি করেন। ২০১৭ সালের আইপিএলে হাশিম আমলা ও ২০১৮ সালে শেন ওয়াটসন আইপিএলে জোড়া সেঞ্চুরি করেন। ২০২০ সালে শিখর ধবন দুটি সেঞ্চুরি করেছিলেন। সেই তালিকায় ঢুকে পড়লেন বাটলারও।

চেনা ছক

সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। শ্রেয়সও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি। তবে তাঁর বোলাররা সেই সিদ্ধান্তের মর্যাদা রাখতে ব্যর্থ।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাটলার। ওপেনিং জুটিতে তিনি ও দেবদত্ত পড়িক্কল মিলে মাত্র ৯.৪ ওভারে ৯৭ রান যোগ করেন। ১৮ বলে ২৪ রান করে আউট হন দেবদত্ত। তখনই বোঝা গিয়েছিল যে, বড় স্কোর তুলতে চলেছে রাজস্থান।

দলের ভিতটা ভাল হওয়ার পর সঞ্জু স্যামসন হোক বা শিমরন হেটমায়ার, কেকেআর বোলারদের কেউই রেয়াত করেননি। ১৯০ বলে ৩৮ রান করেন স্যামসন। ১৩ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন হেটমায়ার।

কেকেআর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন প্যাট কামিন্স। ৪ ওভারে ৫০ রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি। সুনীল নারাইন ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget