এক্সপ্লোর

KKR in IPL 2022: একবার ছন্দ পেয়ে গেলে অপ্রতিরোধ্য হয়ে পড়ব, হুঙ্কার কেকেআর অধিনায়কের

IPL 2022: পয়েন্ট টেবিলে নীচের দিকে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবু হাল ছাড়তে রাজি নন শ্রেয়স আইয়ার।

মুম্বই: চলতি আইপিএলে (IPL) আট ম্যাচের মধ্যে মাত্র তিন জয়। পরাজয় হজম করতে হয়েছে পাঁচ ম্যাচে। পয়েন্ট টেবিলে নীচের দিকে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবু হাল ছাড়তে রাজি নন শ্রেয়স আইয়ার। কেকেআর অধিনায়ক জানিয়ে দিলেন, একবার ছন্দ পেয়ে গেলে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য হয়ে পড়বেন তাঁরা।

আত্মবিশ্বাসী অধিনায়ক

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে শেষ কয়েকটি ম্যাচে ছন্দে পাওয়া যায়নি। কলকাতার দল আইপিএল ২০২২ পয়েন্ট টেবিলে ৮ ম্যাচে তিনটি জয় এবং পাঁচটি হারের পরে ৬ পয়েন্টি নিয়ে লিগ তালিকার ৮ নম্বরে রয়েছে। অধিনায়ক শ্রেয়স আইয়ার আট ম্যাচে পাঁচটি হারের পরও জয়ের পথে ফিরতে চান। কেকেআর-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স জানিয়েছেন, তাঁর দল এখনও পর্যন্ত যে কঠোর পরিশ্রম করেছে তাতে তিনি গর্বিত। সেই সঙ্গে তাঁর দাবি, একবার ছন্দ পেলে কেউ তাদের আটকাতে পারবে না।

শ্রেয়স বলেছেন,‘এটা অবশ্যই আমার জন্য গর্বের মুহূর্ত যে আমি এমন একটি আশ্চর্যজনক দলের অধিনায়কত্ব করছি যেখানে প্রচুর প্রতিভা। সকলের মধ্যে জয়ের খিদে দেখতে পাচ্ছি। আমরা চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে সত্যিই ভাল শুরু করেছিলাম। কিন্তু তারপরের পর্ব আমাদের জন্য ভাল হয়নি। তবে আমি এখনও দলের উপর বিশ্বাস রাখি।’ শ্রেয়স যোগ করেছেন, ‘আমরা প্রস্তুতি নিয়েই নামছি। এবার শুধু পরিকল্পনাগুলো সফল করতে হবে। সেখানেই আমরা পিছিয়ে রয়েছি। একটি দারুণ ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া একটি বড় ব্যাপার। আমরা এখন পর্যন্ত যে ধরনের ক্রিকেট খেলেছি তাতে আমি সত্যিই গর্বিত। কিছুদিন গেলেই দল হিসেবে আমরা অপ্রতিরোধ্য হব।’

নজরে প্লে অফ

টানা চারটি ম্যাচ হারলেও কেকেআরের প্রেরণা হতে পারে গতবারের আইপিএল। ২০২১ সালে নাইটরা প্রথম সাত ম্যাচে মাত্র দুটি জিতেছিল। তবে শেষ সাতটির মধ্যে পাঁচটিতে জিতে প্লে অফে পৌঁছে গিয়েছিল। এমনকী, ফাইনালও খেলেছিল। চলতি আইপিএল-এ এখনও কেকেআর-এর ছটি ম্যাচ বাকি আছে। আইয়ার আত্মবিশ্বাসী যে, প্লে অফে পৌঁছে ইডেন গার্ডেন্সে প্রবল দর্শক সমর্থন নিয়ে খেলতে পারবেন।

আরও পড়ুন: ৬৮ অল আউটের দুঃস্বপ্ন ভুলতে মরিয়া কোহলিরা, কতটা ভোগাবে চাহাল-কাঁটা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget