এক্সপ্লোর

IPL 2022 Player Auction list: আইপিএলের মেগা নিলামে ভাগ্য নির্ধারণ ৫৯০ ক্রিকেটারের

IPL 2022 Player Auction list: বেঙ্গালুরুতে বসতে চলেছে মেগা নিলামের আসর। এবারের আইপিএলে মোট ১০ দলের খেলা হবে। লখনউ ও আমদাবাদ নতুন ২ টো ফ্র্যাঞ্চাইজি। ৩৭০ জন ভারতীয় প্লেয়ার যেখানে নিলামে অংশ নিচ্ছেন।

মুম্বই: চলতি মাসের ১২, ১৩ তারিখ বেঙ্গালুরুতে বসতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। মোট ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে ওই ২ দিনে। সেই তালিকাই এদিন প্রকাশ করা হয়েছে। চলতি বছর আইপিএলের ১৫ তম সংস্করণ। ক্রিকেটারদের মধ্যে মোট ২২৮ জন ক্যাপড প্লেয়ার, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার ও ৭জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার এবার নিলামে উঠছেন। এবারের আইপিএলে মোট ১০ দলের খেলা হবে। লখনউ ও আমদাবাদ নতুন ২ টো ফ্র্যাঞ্চাইজি। 

২ কোটি টাকা বেস প্রাইস রাখা ক্রিকেটারের সংখ্য়া এবারের নিলামে মোট ৪৮ জন। ২০ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ। ৩৪ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৩৭০ জন ভারতীয় প্লেয়ার যেখানে নিলামে অংশ নিচ্ছেন। সেখানে ২২০ জন বিদেশি প্লেয়ার এবারের নিলামে উঠছেন।

 বিদেশী ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সর্বাধিক ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে অংশ নিতে চলেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ২৩, আফগানিস্তানের ১৭, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫ জন করে ক্রিকেটার অংশ নেবেন। এছাড়া অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে নামিবিয়ার ৩ জন, ২ জন স্কটল্যান্ড ও জিম্বোবোয়ে, নেপাল ও ইউএসএ থেকে ১ জন করে ক্রিকেটার অংশ নেবেন নিলামে। 

আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছিলেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন। এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করেছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget