এক্সপ্লোর

IPL 2022: ব্যর্থ তিলক-ঈশানের লড়াই, বাটলারের ব্যাটের দাপটে মুম্বইকে ২৩ রানে হারাল রাজস্থান

MI vs RR: মুম্বই ইন্ডিয়ান্স আটকে গেল ১৭০/৮ স্কোরে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ২৩ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস।

মুম্বই: চেষ্টা করেছিলেন তিলক বর্মা (Tilak Verma) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। ৪৩ বলে ৫৪ রান করে আউট হন ঈশান। যাঁকে এবার রেকর্ড অর্থে ধরে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। নবাগত তিলক চার নম্বরে নেমে ৩৩ বলে ৬১ রান করেন। কিন্তু তাও মুম্বই ইন্ডিয়ান্স আটকে গেল ১৭০/৮ স্কোরে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ২৩ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

নায়ক বাটলার

যে জয়ের নায়ক জস বাটলার। প্রতিপক্ষ বোলিং আক্রমণে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো বিশ্বের অন্যতম সেরা বোলার। রোহিত শর্মার (Rohit Sharma) মতো ধুরন্ধর অধিনায়ক। সর্বোপরি, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু বিপক্ষকে কার্যত সাধারণের পর্যায়ে নামিয়ে আনলেন জস বাটলার (Jos Buttler)। ঝকঝকে সেঞ্চুরি করলেন। মাত্র ৬৬ বলে। এটাই এবারের আইপিএলের (IPL) প্রথম সেঞ্চুরি। ইনিংস ওপেন করতে নেমে ৬৮ বলে ১০০ রান করে আউট হলেন বাটলার। শেষ পর্যন্ত বুমরার বলেই আউট হন। তবে তার আগে যা ক্ষতি করার করে দিয়েছেন বাটলার। মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৩/৮।

শিশির আতঙ্ক

টস জিতেছিলেন রোহিত। এবং সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে ফিল্ডিং করে নেওয়ার। এবারের আইপিএলে যা সাফল্যের অন্যতম প্রধান শর্ত হয়ে গিয়েছে। সন্ধ্যার পর শিশিরে সমস্যায় পড়ছেন বোলাররা। যে কারণে সব অধিনায়কই চাইছেন টস জিতলে শুরুতে ফিল্ডিং করে নিতে। যাতে পরের দিকে বল করতে গিয়ে সমস্য়া না হয়। বরং প্রতিপক্ষ শিবির যেন শিশির নিয়ে চিন্তায় পড়ে যায়। রোহিতও সেই ফর্মুলাই নিয়েছিলেন।

ম্যাচের তৃতীয় ওভারেই যশস্বী জয়সবালকে ফিরিয়ে রাজস্থান শিবিরে ধাক্কা দিয়েছিলেন যশপ্রীত বুমরা। তিন নম্বরে নামা দেবদত্ত পড়িক্কলকে ফিরিয়ে দেন টাইমাল মিলস। ৬ ওভারে ৪৮/২ হয়ে গিয়েছিল রাজস্থান।

সঙ্গত সঞ্জু-শিমরনের

কিন্তু অন্য প্রান্ত থেকে বাটলার ব্যাট করছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর সঙ্গে যোগ দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। যিনি ২১ বলে ৩০ রান করেন। তৃতীয় উইকেটে দুজনে ৮২ রান যোগ করেন। এরপর সঞ্জু ফিরলেও বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করেন শিমরন হেটমায়ার। মাত্র ১৪ বলে ৩৫ রান করেন তিনি। তিনটি চার ও তিনটি ছক্কা মারেন হেটমায়ার। ৬৬ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন বাটলার।

তবে শেষ দিকে ঘুরে দাঁড়ান মুম্বইয়ের বোলাররা। পরপর আউট হন রিয়ান পরাগ (৫), আর অশ্বিন (১) ও নভদীপ সাইনি (২)। ১৯৩/৮ স্কোরে শেষ করে রাজস্থান। ব্যাট করতে নেমে রাজস্থানের বোলারদের সামনে অবশ্য আটকে গেলেন রোহিতরা। যিনি নিজে ১০ রান করে ফেরেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget