এক্সপ্লোর

RCB vs CSK, Match Highlights: ধোনিদের স্বপ্নে ধাক্কা দিয়ে ফের প্লে অফের দৌড়ে কোহলিরা

IPL 2022, RCB vs CSK: পরপর তিন ম্যাচে হারের পর ২ পয়েন্ট লাভ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা।

পুণে: মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) ১৩ রানে হারিয়ে ফের প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। পরপর তিন ম্যাচে হারের পর ২ পয়েন্ট লাভ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা। বুধবারের হারের পর চেন্নাই সুপার কিংস চাপে পড়ে গেল। ১০ ম্যাচের শেষে তাদের পয়েন্ট হল ৬। শেষ ৪ ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা জটিল অঙ্কের জাঁতাকলে আটকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১৭৩/৮ তাড়া করে ১৬০/৮ স্কোরে আটকে গেল সিএসকে। লড়াই করেছিলেন ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৩৭ বলে ৫৬ রান করেন তিনি। ধোনি ২ রানে ফেরেন। রান পাননি রবীন্দ্র জাডেজা (৩), রবিন উথাপ্পা (১)। আরসিবি বোলারদের মধ্যে হর্ষল পটেল তিন উইকেট নিয়েছেন।

কার্তিক কেন ছয়ে

দীনেশ কার্তিককে (Dinesh Karthik) কেন ব্যাটিং অর্ডারের ওপরের দিকে পাঠানো হচ্ছে না, তা নিয়ে জোর চর্চা। অনেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) এই নীতির সমালোচনা করেছেন। আরসিবি শিবির থেকে যুক্তি ভাসিয়ে দেওয়া হচ্ছিল যে, শেষের দিকে কার্তিক থাকা মানে দলের ভরসা। শেষ সম্বল হয়ে তিনি লড়াই করতে পারবেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, রান তাড়া করার সময় এই কৌশল কাজে আসতে পারে। কিন্তু প্রথমে ব্যাট করার সময় কেন একই স্ট্র্যাটেজি আঁকড়ে ধরা হচ্ছে? কেন কার্কিতকে আগে পাঠিয়ে বিপক্ষ বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে ফেলা হচ্ছে না!

ডিকে-মহীপালের ঝড়

বুধবার সেই বিতর্ক আরও উস্কে দিয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৬ রান করে অপরাজিত রইলেন ডিকে। চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ১৭৩/৮।

বিরাট কোহলি (Virat Kohli) ক্রিজে জমে গিয়েছিলেন। কিন্তু ৩৩ বলে ৩০ রান করে তিনি মঈন আলির বলে ফেরেন। আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি ২২ বলে ৩৮ রান করে ফেরেন। মহীপাল লোমরর ২৭ বলে ৪২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও জোড়া ছক্কা। তিনিই আরসিবির সর্বোচ্চ স্কোরার।

চেনা ছক

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। ধোনিও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।

সিএসকে বোলারদের মধ্যে মহেশ তিক্ষানা ২৭ রানে তিনটি ও মঈন আলি ২৮ রানে দুটি উইকেট নেন।

আরও পড়ুন: চাপ নিয়ে মাঠে নামলে সেরাটা দেওয়া যায় না, আইপিএলে জ্বলে ওঠার পর বলছেন ঋদ্ধিমান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget