এক্সপ্লোর

Mumbai Indians Playing XI: চোটের জন্য নেই আর্চার, বিদেশি হিসাবে কোন চারজনকে খেলাবেন রোহিতরা?

IPL 2022: জোর আলোচনা শুরু হয়েছে মুম্বইয়ের প্রথম একাদশ নিয়ে। বিশেষ করে কোন চারজন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে দেখা যাবে তা নিয়ে। 

মুম্বই: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। ২৬ মার্চ, প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স (KKR) ও চেন্নাই সুপার কিংস (CSK)। মুম্বইয়ে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সব দলই। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

এরই মাঝে জোর আলোচনা শুরু হয়েছে মুম্বইয়ের প্রথম একাদশ নিয়ে। বিশেষ করে কোন চারজন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে দেখা যাবে তা নিয়ে। 

একমাত্র কায়রন পোলার্ডের (Kieron Pollard) জায়গা পাকা। পোলার্ড যে শুধু মুম্বইয়ের প্রথম একাদশের অপরিহার্য অংশ তাই নয়, রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। বিগহিটার। বিশাল ছক্কায় ম্যাচের রং বদলে দিতে পারেন। বল হাতেও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন । তিনি এবারও দলের অবিচ্ছেদ্য অংশ ।

জল্পনা চলছে বাকি তিনজনকে নিয়ে। ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকলেনাঘানের মতো বিদেশিরা এবার মুম্বই দলে নেই। মনে করা হচ্ছে, পোলার্ডের সঙ্গে দ্বিতীয় বিদেশি হিসাবে দেখা যেতে পারে টিম ডেভিডকে (Tim David)। কিন্তু বাকি দুই জায়গায় কারা খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জোফ্রা আর্চার (Jofra Archer) চোটের জন্য এবারের আইপিএলে খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। বোলার হিসাবে দেখা যেতে পারে টাইমাল মিলসকে (Tymal Mills)। চতুর্থ বিদেশি হিসাবে রিলে মেরিডিথ ও ড্যানিয়েল স্যামসের মধ্যে দেখা যেতকে পারে কোনও একজনকে। মেরিডিথের বলের গতি বেশি হওয়া সত্ত্বেও স্যামসের ব্যাটিং কিছুটা হলেও দৌড়ে এগিয়ে রাখবে তাঁকে। স্যামস খেলা মানে পাঁচবারের চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। তাতে দলের ভারসাম্যও বজায় থাকবে বলে মনে করছেন সকলে।

টিম ইন্ডিয়ার ফিনিশার, আইপিএলে কি কেকেআরের ওপেনার হিসাবে খেলবেন?

পিএসএলে কেউ ১৬ কোটি টাকা দাম পাবে না, পাক বোর্ডের প্রধানকে কটাক্ষ প্রাক্তন নাইটের

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget