এক্সপ্লোর

CSK Squad: সারাদিন ধোনির সঙ্গে ফোনে কথা বলেই নতুন দল সাজাল সিএসকে ম্যানেজমেন্ট

IPL Auction 2023: চেন্নাই সুপার কিংস বরাবর তাঁকে ধরেই দল গোছায়। তাঁর পরামর্শই সিএসকে-র শেষ কথা। কিন্তু ২০২৩ সালের জন্য মিনি নিলামে কি মহেন্দ্র সিংহ ধোনির মত নিয়েই দল গুছিয়েছে সিএসকে?

কোচি: চেন্নাই সুপার কিংস বরাবর তাঁকে ধরেই দল গোছায়। তাঁর পরামর্শই সিএসকে-র শেষ কথা। কিন্তু ২০২৩ সালের জন্য মিনি নিলামে কি মহেন্দ্র সিংহ ধোনির মত নিয়েই দল গুছিয়েছে সিএসকে?

নিলাম শেষ হওয়ার পর সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন বলেছেন, 'ধোনি সারাদিন ফোনের ওপারে ছিল। সারাক্ষণ কথা বলেছি ওর সঙ্গে। দলগঠনে মতামত নিয়েছি। দল নিয়ে ও ভীষণ খুশি।'

চেন্নাই সুপার কিংসের পুরো দল: মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ডু, ডেভন কনওয়ে, শুভ্রাংশু সেনাপতি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমারজিৎ সিংহ, মুকেশ চৌধুরী, মাথিসা পাথিরানা, রবীন্দ্র জাডেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, কে ভগত বর্মা, রাজবর্ধন হাঙ্গরগেকর, মহরেশ তিক্সানা, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন ও অজয় মণ্ডল।                                     

কেমন হল কেকেআর?

নিলামের আগে হাতে ছিল ৭ কোটি ৫ লক্ষ টাকা। কেকেআর (KKR) সমর্থকেরা আশঙ্কায় ছিলেন, এই স্বল্প টাকায় কি ভাল ক্রিকেটার পাবে কেকেআর?                                                                        

যদিও দিনের শেষে ঘর গুছিয়ে নিয়েছে কেকেআর। শাহরুখ খান-জুহি চাওলার দলের প্রয়োজন ছিল একজন উইকেটকিপার-ব্যাটারের। তামিলনাড়ুর প্রতিভাবান তরুণ এন জগদিশানকে ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। সবচেয়ে বড় কথা, জগদিশান ইনিংস ওপেন করতে পারেন। তাই ওপেনিংয়ে বিকল্প তৈরি হল নাইটদের।

পাশাপাশি বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েছে কেকেআর। দুজনই মিনি নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন। তখন মনে করা হয়েছিল যে, বাংলাদেশের দুই তারকা শেষ পর্যন্ত দলই পাবেন না। কিন্তু নিলামে পরে ফের একবার ওঠে শাকিব ও লিটনের নাম। দুজনকেই কেনে কেকেআর। শাকিবকে বেস প্রাইস দেড় কোটিতে কিনেছে কেকেআর। লিটনকেও ন্যূনতম দর ৫০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর।

এছাড়া বোলার বৈভব অরোরাকে দলে নিয়েছে কেকেআর। নিয়েছে অলরাউন্ডার ডেভিড উইজিকে। সুয়াশ শর্মা ও কুলবন্ত খেজরোলিয়াকে দলে নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিতরা।                       

আরও পড়ুন: আইপিএলে রেকর্ড অর্থ পেয়ে প্রয়াত বাবার জন্য চোখে জল বাংলার পেসার মুকেশের

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget