এক্সপ্লোর

Reece Topley Ruled Out: আরসিবি শিবিরে ফের চোটের ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা বোলার

Reece Topley: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির মরসুমের প্রথম ম্যাচেই কাঁধে চোট পান রিস টপলি। তিনি চোট লাগার পর আর সেই ম্যাচে অংশগ্রহণ করেননি।

নয়াদিল্লি: আইপিএল (IPL 2023) শুরু হয়েছে সপ্তাহখানেকও হয়নি, এরই মধ্যে একের পর এক তারকারা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। সেই তালিকায় কেন উইলিয়ামসন, ঝাই রিচার্ডসনরা রয়েছেন। এবার তালিকায় আরও একটি নাম যুক্ত হতে চলেছে। আরসিবির (RCB) তারকা ফাস্ট বোলার রিস টপলি (Reece Topley) আইপিএলের বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না।

প্রথম ম্যাচেই চোট

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির মরসুমের প্রথম ম্যাচেই কাঁধে চোট পান রিস টপলি। তিনি চোট লাগার পর আর সেই ম্যাচে অংশগ্রহণ করেননি। যদিও আরসিবি দলের সঙ্গে তিনি কলকাতায় এসেছিলেন বটে, তবে ম্যাচে আরসিবির হয়ে মাঠে নামেননি টপলি। ম্য়াচের মাঝেই সাক্ষাৎকারে আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) টপলির আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে দেন। তিনি কোনও রাখঢাক না করেই স্পষ্ট ভাষায় বলেন, 'রিস টপলি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।'

পরপর ধাক্কা

টুর্নামেন্টের শুরুতেই চোটের ধাক্কায় কাবু আরসিবি শিবির। ইতিমধ্যেই রজত পাতিদার গোড়ালির চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। আরসিবির আরেক ইংরেজ তারকা উইল জ্যাকসও টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান। তাঁর বদলে আরসিবি মাইকেল ব্রেসওয়েলকে দলে নেয়, যদিও রজতের বদলি হিসাবে কোনও তারকার নাম ঘোষণা করা হয়নি। এই তারকাদের পাশাপাশি জস হ্যাজেলউডেরও টুর্নামেন্টের প্রথমার্ধে মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। 

তবে হ্যাজেলউড ১৪ এপ্রিল ভারতে চলে আসবেন এবং ১৭ এপ্রিল থেকে মাঠে নামতে পারবেন বলেই আশা করছেন বাঙ্গার। পাশাপাশি তিনি আরও জানান গত বছর ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক উইকেট নেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাও ১০ এপ্রিলের মধ্যেই ভারতে চলে আসবেন। 

অজির বদলি অজি

পেশির চোটের কারণে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ থেকে ছিটকেই গিয়েছেন অজি তারকা ঝাই রিচার্ডসন (Jhye Richardson)। তাঁর বদলি আরেক অজি তারকা বোলারকেই বেছে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রিচার্ডসনের বদলে মুম্বই দলে সুযোগ পেলেন রাইলি মেরিডিথ (Riley Meredith)। আজই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বদলি হিসাবে মেরিডিথের নাম সরকারিভাবে ঘোষণা করা হল। 

রাইলি মেরিডিথ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আটটি উইকেট নিয়েছেন। এর মধ্যে একটি ম্যাচে তিনি তিন উইকেট নিয়েছেন। গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন ঝাই রিচার্ডসনের বদলি হিসাবে সুযোগ পাওয়া আরেক তারকা অজি বোলার। ২০২১ মরসুমে পঞ্জাব কিংসের হয়েও আইপিএলের মঞ্চ মাতিয়েছেন মেরিডিথ। তবে এ বারের আইপিএল নিলামে তিনি অবিক্রিত ছিলেন। তবে ঝাইয়ের চোটের কারণেই মেরিডিথের ভাগ্য খুলল। তাঁকে দেড় কোটি টাকার মূল্যে দলে নিল মুম্বই।

আরও পড়ুন: হাঁটুর চোটে বিশ্বকাপেও নেই কেন উইলিয়ামসন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget