এক্সপ্লোর

IPL 2023: পাশাপাশি নেটে ব্য়াট করলেন বিরাট, রাসেল, ছক্কা হাঁকানোর লড়াইয়ে কে কাকে টেক্কা দিলেন?

KKR vs RCB: প্রথম ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিতিয়েছেন বিরাট কােহলি। অন্যদিকে ঝোড়াে ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি আন্দ্রে রাসেল।

কলকাতা: ক্যামেরার লেন্স বারবার খুঁজে চলেছিল তাঁদের। গেটের বাইরে দাঁড়ানো সমর্থকদের মোবাইলও তৈরি ছিল কখন একঝলক ২ জনকে দেখা যাবে। গতকাল তাঁরা অনুশীলনে আসেননি কেউই। এদিন এলেন, দেখলেন আর জয় করলেন যেন। আগামীকাল ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। আর তার আগে এদিন অনুশীলন জুড়ে শুধুই বিরাট-রাসেল দ্বৈরথ। মাঠের ২ ধারের নেটে ২ দলের ক্রিকেটাররা অনুশীলন সারছিলেন। আর মাঠের মাঝখানে ২ টো নেটে পাশাপাশি ব্যাটিং অনুশীলন সারলেন কিং কোহলি ও দ্রে রাস।

এদিন মাঠে ঢোকার পর প্রথমেই মাঝের নেটে চলে যান বিরাট। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ পিচ দেখেন তিনি। এরপরই মাঝের নেটে ব্যাটিং অনুশীলন শুরু। কখনও করণ শর্মা তো কখনও হর্ষল পটেল ও মহম্মদ সিরাজকে ডেকে নিলেন। এরপর চলল টানা প্রায় ৪০ মিনিট ধরে মাঝের নেটে অনুশীলন। তার আগে অবশ্য বেশ কিছুক্ষণ রানিং ও থ্রো ডাউন প্র্যাক্টিস করছিলেন। বিরাট মাঝের ক্রিজে আসার কিছুক্ষণ পরেই পাশের নেটে আসেন আন্দ্রে রাসেলও। 

২ জনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন চলতি আইপিএলের শুরু থেকেই। প্রথম ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিতিয়েছেন বিরাট কােহলি। অন্যদিকে যদিও ঝোড়াে ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি আন্দ্রে রাসেল। এদিন দুজনেই পাশাপাশি একের পর এক বলে ছক্কা হাঁকালেন। একে অপরকে পাশের নেটে দেখে যেন আরও তেতে গেলেন। রাসেলের একটি শট তো উল্টোদিকের গ্যালারিতে গিয়ে পড়ল। '

নতুন হেয়ারস্টাইলে চমক রাসেলের

চার বছর পর ফের এক এপ্রিল। ইডেন গার্ডেন্সে ফের নামছেন তিনি। আন্দ্রে রাসেল (Andre Russell)। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য সমর্থকেরা যাঁকে মাসল রাসেল বলে ডাকেন।  আর পয়মন্ত ইডেনে ক্যারিবিয়ান সুপারস্টার নামছেন নতুন চেহারায়। হেয়ারস্টাইল বদলে ফেলেছেন রাসেল। বলা ভাল, চুলে নতুন রং করিয়েছেন। তাঁর সেই কালো মোহক গায়েব। মাথার ওপর খেলা করছে সাদা মোহক। যে কোনও টুর্নামেন্টে হেয়ারস্টাইল বদলে নামার রেওয়াজ মেনে চলেন রাসেল। । এবারও তার অন্যথা হয়নি। তবে নাইট ভক্তদের বেশি প্রভাবিত করবে রাসেলের বাইশ গজের ছন্দ। প্রথম ম্যাচে মোহালিতে দলকে জেতাতে পারেননি। কিন্তু যতক্ষণ ক্রিজে ছিলেন, পাঞ্জাব কিংসের বোলাররা আতঙ্কে ছিলেন। ১৯ বলে ৩৫ রান করে আউট হন রাসেল। আউট হওয়ার পর যেভাবে প্যাডে ব্যাট আছড়ে হতাশা ব্যক্ত করেছিলেন, বোঝাই গিয়েছিল বড় রান করতে কতটা মরিয়া হয়ে রয়েছেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget