এক্সপ্লোর

IPL 2024: আগামী বছরও আইপিএলে খেলবেন ধোনি? বড় বয়ান সিএসকের সিইওর

IPL 2024, CSK: চলতি মরশুমে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে খেলতে নেমেছিল সিএসকে। কিন্তু নিজেদের লিগের শেষ ম্য়াচে আরসিবির বিরুদ্ধে হেরে প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যায় চেন্নাইয়ের।  

চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) কি তাঁর কেরিয়ারের শেষ আইপিএল ম্য়াচটি খেলে ফেলেছেন? অনেকেই বলবেন হ্যাঁ। কিন্তু উত্তরটা কিন্তু না-হতেই পারে। তার কারণ চেন্নাই সিইও কাশী বিশ্বনাথনের বক্তব্য। চলতি আইপিএলে প্লে অফে জায়গা করে নিতে পারেনি গতবারের খেতাব জয়ী সিএসকে। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চলতি মরশুমে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে খেলতে নেমেছিল সিএসকে। কিন্তু নিজেদের লিগের শেষ ম্য়াচে আরসিবির বিরুদ্ধে হেরে প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যায় চেন্নাইয়ের। এরপরই গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল যে ধোনি হয়ত শেষবারের জন্য মাঠে নেমে ফেলেছেন। তবে এবার সেই ইস্যুতে মুখ খুললেন সিএসকে দলের সিইও কাশী বিশ্বনাথন। 

এক সাক্ষাৎকারে কাশী বিশ্বনাথন বলেন, ''আমি জানি না, ও কী করবে। এটি এমন একটি প্রশ্ন, যার উত্তর শুধুমাত্র ধোনি দিতে পারবে। আমরা সবসময় ধোনির সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা এটা ওর উপর ছেড়ে দিয়েছি এবং আপনারা সবাই জানেন যে, উপযুক্ত সময়ে এলে ও নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে এবং সেটা নিজেই ঘোষণা করেছে।''

চেন্নাই সুপার কিংসের তরফে পোস্ট করা একটি ভিডিওতে দলের সিইও আরও বলেন, ''আমরা আশা করছি যে, ও যখন সিদ্ধান্ত নেবে, আমরা একটি জানতে পারব, সেই বুঝে ভাবনাচিন্তা করব। তবে আমি আশাবাদী যে আগামী মরশুমে ধোনিকে পাওয়া যাবে দলের হয়ে। এমনকী সমর্থকরাও তেমনই প্রত্যাশা রাখছেন।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

উল্লেখ্য, ধোনির বয়স বিয়াল্লিশ পেরিয়েছে। এই পরিস্থিতিতে চলতি মরশুমে সব ম্য়াচে খেললেও ব্যাট হাতে একেবারে লোয়ার অর্ডারে নামতে দেখা গিয়েছে তাঁকে। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ম্য়াচে ১৬ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কিন্তু বাকি ম্য়াচগুলোতে খুব বেশি বল খেলেননি। এমনকী রানিং বিট্যুইন দ্য উইকেটও ভীষণ স্লো হয়ে গিয়েছে। বয়সের চাপ যে খেলাতেও প্রভাব পড়েছে তা বোঝা যাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget