এক্সপ্লোর

SRH vs MI: পয়েন্টের খাতা খোলার লক্ষ্যে হায়দরাবাদ ও মুম্বই, কখন, কোথায় দেখবেন দু দলের লড়াই?

Tata IPL 2024: আজ নিজেদের পয়েন্টের খাতা খোলার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম ম্য়াচে দুটো দলই হেরেছে।

হায়দরাবাদ: টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছে দুটো দলকেই। একটি দল একবার ও একটি দল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। এবারের মরশুমে দুটো দলই নতুন অধিনায়কের অধীনে খেলতে নেমেছে। আজ নিজেদের পয়েন্টের খাতা খোলার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। বুধবারই ঘরের মাঠে প্রথম ম্য়াচ এবারের মরশুমে খেলতে নামছে প্যাট কামিন্সের সানরাইজার্স।

কাদের ম্যাচ?

আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স

ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে

কখন শুরু?

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ ৭টায় টস আয়োজিত হবে।

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।

নিজেদের প্রথম ম্য়াচে সানরাইজার্স কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্য়াচে হেরে গিয়েছিল। কিন্তু সেই ম্য়াচে দুশোর ওপর রান তাড়া করে একটা সময় জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল তাঁরা। যার একমাত্র কারণ ছিল হেনরিক ক্লাসেনের ব্যাটিং। টি-টোয়েন্টি ক্রিকেট এই মুহূর্তে বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার ক্লাসেন। গত মরশুমে কমলা জার্সিধারীদের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার। ১৭৭ স্ট্রাইক রেটে ৪৪৮ রান করেছিলেন তিনি। ইডেনে এই মরশুমে নিজের প্রথম ম্য়াচেও ২৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। 

বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ক্লাসেনের ব্যাট চললে কিন্তু চিন্তা বাড়বে হার্দিক পাণ্ড্যর দলের। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে হারতে হয়েছে হার্দিককে। নিজে ব্যাট হাতে রান পাননি। এমনকী বল হাতে ইনিংসের প্রথম ওভার আক্রমণে এসে সমালোচনার শিকার হতে হয়েছে। তবে মুম্বই ইন্ডিয়ান্সের প্লাস পয়েন্ট পুরনো বুমরাকে পাওয়া। গত ম্য়াচে দলকে জেতাতে না পারলেও ৪ ওভারের স্পেলে ১৪ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নেন বুমরা। 

এদিনের ম্য়াচে এইডেন মারক্রামের দিকেও নজর থাকবে। এসএটি-টোয়েন্টিতে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সফল অধিনায়ক তিনি। আইপিএলে গত মরশুমেও হায়দরাবাদ শিবিরের নেতৃত্বে ছিলেন। কিন্তু এবার টুর্নামেন্ট শুরুর আগে প্যাট কামিন্সকে দলে এনে তাঁকে অধিনায়ক করে দেওয়া হয়। মারক্রাম ব্যাটে-বলে কতটা পারফর্ম করে এর জবাব দেন, তা দেখার। 

খুব বড় কোনও অঘটন না হলে নিজেদের প্রথম ম্য়াচের একাদশই হয়ত ধরে রাখবে মুম্বই ও হায়দরাবাদ শিবির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget