এক্সপ্লোর

IPL 2025: অর্শদীপের দুরন্ত বোলিং সত্ত্বেও পুরান, বাদোনির লড়াইয়ে ১৭১ রান তুলল লখনউ সুপার জায়ান্টস

Arshdeep Singh: লখনউয়ের বিরুদ্ধে ৪৩ রান খরচ করলেও তিনটি সাফল্য পেলেন অর্শদীপ সিংহ।

লখনউ: গতকাল এক লো স্কোরিং ম্য়াচের সাক্ষী থেকেছিল আইপিএল। নতুন বলেই কেকেআরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারপরে সহজেই জিতে নিয়েছিল ম্যাচ। আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে শুরুর দিকে মনে হচ্ছিল। নতুন বলে প্রথম পাঁচ ওভারেই লখনউ সুপার জায়ান্টস তিন উইকেট হারিয়ে ফেলেছিল। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিডল অর্ডারের দুরন্ত ব্য়াটিংয়ে লড়াইয়ে রসদ পেল লখনউ (LSG vs PBKS)।

নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান তুলল লখনউ। সৌজন্যে মূলত নিকোলাস পুরান (Nicholas Pooran), আয়োষ বাদোনি (Ayush Badoni) এবং আব্দুল সামাদ। অর্শদীপ সিংহ (Arshdeep Singh) ১৮তম ওভারে ২০ রান খরচ করলেও, শেষ ওভারে দুরন্তভাবে ফিরে এলেন। বিশতম ওভারে মাত্র সাত রান দিয়ে নিলেন দুই উইকেট। ম্যাচে মোট তিনটি সাফল্য এল তাঁর ঝুলিতে। লখনউয়ের এই পিচে এই রান জয়ের জন্য যথেষ্ট হয় কি না, এখন সেটাই দেখার বিষয়। 

 

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম ওভারেই মিচেল মার্শকে খাতা খোলার আগে সাজঘরে ফেরত পাঠান অর্শদীপ। এডেন মারক্রাম বেশ ছন্দে ছিলেন। তবে তিনিও ২৮ রানে লকি ফার্গুসনের বলে প্লেড অন হন। এরপর ব্যাটে নামেন পন্থ। পরপর ব্য়র্থতার পর স্বাভাবিকভাবেই এই ম্যাচে আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার কী করেন, সেই দিকে সকলের নজর ছিল। তবে তাঁর চূড়ান্ত হতাশাজনক ফর্ম অব্যাহত। ম্যাক্সওয়েলের বলে দুই রানে আউট হন তিনি।

এমন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন পুরান। বাদোনির সঙ্গে মিলে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন তিনি। বাদোনি মূলত অ্যাঙ্কারের ভূমিকায় খেলে পুরানকে স্ট্রাইক দিয়ে যান। আর পুরান বিধ্বংসী ব্যাটিংয়ে চার, ছক্কার বন্যা বইয়ে দেন। পাঁচটি চার ও দুইটি ছক্কা মারেন তিনি। ৪৪ রানে আউট হন তিনি। ডেভিড মিলার ১৯ রানে আউট হন। এরপরে বাদোনি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। আব্দুল সামাদও নেমেই বড় বড় শট মারেন। কিন্তু শেষ ওভারে অর্শদীপ দুইজনকেই সাজঘরে ফেরায়। তার ফলে আর ১৮০ রানের গণ্ডি পার করা হল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget