এক্সপ্লোর

IPL 2025: স্মরণীয় সেঞ্চুরির দিনেই বাড়ল উদ্বেগ, ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন ঈশান কিষাণ

SRH vs RR: ঘটনাটি ঘটে সানরাইজার্সের বিরুদ্ধে রাজস্থানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে। ওভারের শেষ বলে বাউন্ডারি আটকাতে যান ঈশান।

হায়দরাবাদ: নিজের নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে শুরুটা স্বপ্নের মতোই করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। রবিবাসরীয় বিকেলে উপ্পলে ব্যাট হাতে ঝড় তোলেন বাঁ-হাতি কিপার-ব্য়াটার। তবে ম্যাচ শেষ হতে হতে তাঁকে ঘিরেই তৈরি হল উদ্বেগ।

ঘটনাটি ঘটে সানরাইজার্সের বিরুদ্ধে রাজস্থানের (SRH vs RR) ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে। ওভারের শেষ বলে বাউন্ডারি আটকাতে যান ঈশান। অ্যাডাম জাম্পার শর্ট বলে ডিপ স্কোয়ার লিগের দিকে শট মারেন শুভম দুবে। বলটিকে বাউন্ডারি পার করা থেকে রুখতে ছোটেন ঈশান। তবে তাঁর হাঁটু স্লাইড করার সময়ই মাঠের সঙ্গে জোরে ধাক্কা খায়। তারপরে উঠতেই পারছিলেন না ঈশান। মাঠের বাইরে দীর্ঘক্ষণ কার্যত পড়েছিলেন তিনি। তাঁর চোট পরীক্ষা করে দেখেন সানরাইজার্স ফিজিও। এই ঘটনাটিই সানরাইজার্স অনুরাগীদের মনে উদ্বেগের সঞ্চার করে।

দীর্ঘ চিকিৎসার পর কোনওরকমে উঠে দাঁড়ান ঈশান। তাঁর পায়ে সুরক্ষার জন্য প্রোটেক্টিভ গিয়ারও লাগানো হয়। সানরাইজার্স ম্যাচ জয় সুনিশ্চিত করার পরে সৌজন্য বিনিময়ের জন্য মাঠে ফেরেন তিনি। তবে ঈশান যে একেবারে ঠিকঠাকভাবে হাঁটতে পারছিলেন না, তা তাঁকে দেখে স্পষ্টই বোঝা যায়। বিশেষত এমন এক ইনিংসের পর ঈশানের চোট যদি গুরুতর হয়, তাহলে নিঃসন্দেহেই তা সানরাইজার্সের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

 

এদিন অবশ্য ব্যাট হাতে প্রথম ইনিংসে প্রতিপক্ষ বোলারদের ব্য়থা বাড়ান ঈশান। শুরুর দিকে অভিষেক শর্মা ২৪ রানে ফেরার পর ঈশান ব্যাটে নামেন। তিনি ব্যাটে নামার পর যাতে রানের গতি না কমে, সেই দায়িত্ব ছিল ঈশানের কাঁধে। তিনি যে সেই দায়িত্ব একেবারে দুরন্তভাবে পালন করেন, তা বলাই বাহুল্য।

হেডের সঙ্গে মিলে ৩৮ বলে ৮৫ রান যোগ করেন ঈশান। হেডকে তুষার দেশপাণ্ডে ৬৭ রানে ফেরালেও ঈশান কিষাণ কিন্তু থামেননি। তিনি বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। ২৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ছিল আগাগোড়া শাসন। স্পিন হোক বা ফাস্ট বোলিং, ঈশান সকলের বিরুদ্ধেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। ২৬ বছর বয়সি তারকা শতরানের কাছাকাছি পৌঁছলেও কিন্তু তিনি এদিন থামেননি। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজনীয় ছিল, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাটিং করে যান তিনি।

দশটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ৪৫ বলে আসে তাঁর প্রথম আইপিএল সেঞ্চুরি। ঈশান শেষমেশ ১০৬ রানে অপরাজিত থাকেন। এদিন ঈশান বিশ ওভারের ফর্ম্যাটে পাঁচ হাজার রানও পূরণ করে ফেলেন। ১০৫টি ম্যাচ খেলে তিনি পাঁচ হাজার রান পূরণ করলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget