এক্সপ্লোর

MS Dhoni: 'নিজের নাম খারাপ করছেন', DC-র বিরুদ্ধে ধোনির ইনিংসে ক্ষুব্ধ নেটিজেনরা, উঠল সমালোচনার ঝড়

CSK vs DC: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: তিনি যখন ব্যাটে নামলেন তখনও ৫৬ বল বাকি, জয়ের জন্য করতে হবে আরও ১১০ রান। ইনিংসের শেষ অবধি টিকে থাকলেন বটে, তবে দলকে ম্যাচ জেতাতে পারলেন না মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (CSK vs DC) ২৫ রানে পরাজিত হল চেন্নাই সুপার কিংস। মরশুমে এই নিয়ে তৃতীয় ম্যাচ হারল তাঁরা। এই পরাজয়ের পরেই ধোনির সমালোচনায় মুখর নেটপাড়া।

বিপরাজের বলে রবীন্দ্র জাডেজা দুই রানে আউট হতেই চিপকে শোরগোল শোনা যায়। বোঝাই যাচ্ছিল কী উপলক্ষে এই শোরগোল। সাত নম্বরে আজ ব্যাট হাতে নামেন ধোনি। চলছে ১১তম ওভার। ২০২৩ সাল থেকে ২০ ওভারের ম্যাচে এত আগে ধোনিকে ব্যাটে নামতে দেখা যায়নি। সবাই মাহি-ম্যাজিক অপেক্ষায় ছিলেন। তবে ভিন্টেজ ধোনির দেখা মিলল কোথায়। ২৬ বলে ৩০ রানের ইনিংস খেললেন মাহি। খাতায় কলমে তা খুব একটা খারাপ না হলেও, এই ইনিংস ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একেবারেই ঠিক ছিল না বলে মনে করছেন অনেকেই।

নিজের ইনিংসের প্রথম ১৮ বলে তো মাত্র ১৩ রান করেছিলেন মাহি। মাত্র দুইটি দুই রান এবং বাকিটার সিংহভাগই ছিল এক রান। নেটিজেনদের অনেকেই ধোনির ইনিংস দেখার পর হতাশ। কেউ দাবি করেন মাহি নিজেই নিজের নাম খারাপ করছেন, তো কেউ আবার প্রশ্ন তুলেছেন এখনও ধোনি কেন অবসর নিচ্ছেন না।

 

 

 

 

অবশ্য এই ম্যাচের পর মাহি অবসর নিতে পারেন বলে জোর শোরগোল শোনা যাচ্ছিল। কারণ মাঠে দুই বিশেষ ব্যক্তির উপস্থিতি। পান সিংহ এবং দেবীকা দেবী, মাহির বাবা ও মা, দুইজনেই আজ দিল্লির বিরুদ্ধে ম্যাচ দেখতে চিপকে উপস্থিত রয়েছেন। এই দৃশ্য সচরাচর দেখা যায় না বললেও কম বলা হবে। খুব ভুল না হলে এই প্রথমবার সিএসকের জার্সিতে ধোনির আইপিএল ম্যাচ দেখতে মাঠে জনসমক্ষে উপস্থিত রয়েছেন মাহির বাবা মা। ৪৩ বছর বয়সি কিংবদন্তির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাও মাঠে রয়েছেন। তবে তাঁদের প্রায়শই ধোনির হয়ে গলা ফাটাতে দেখা যায়। এ দৃশ্য নতুন নয়। কিন্তু মাহির বাবা মাকে মাঠে উপস্থিত দেখেই তাঁর অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে এমন কোনও ঘোষণা করা হয়নি।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget