এক্সপ্লোর

IPL 2025: টি-শার্টে শেষের বার্তা! এ মরশুমেই ইতি? আইপিএল শুরুর আগে মুখ খুললেন ধোনি

Chennai Super Kings: ধোনির দাবি অনুযায়ী তিনি হুইলচেয়ারে থাকলেও সিএসকে তাঁকে টেনে নিয়ে আসবে।

চেন্নাই: আইপিএলের ১৮তম সংস্করণের (IPL 2025) দ্বিতীয় দিনেই সম্মুখসমরে দুই যুযুধান প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স। আর সিএসকের ম্যাচ মানেই দর্শকদের বাড়তি আগ্রহ, উন্মাদনা। কারণ বর্তমানে কেবল সিএসকের হয়েই মাঠে নামতে দেখা যায় মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। তবে এই মরশুমেই কি ইতি? 

৪৩-র ধোনিকে নিয়ে প্রতি বছরই এই কানাঘুষো শোনা যায়। প্রতি বছরই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে রব উঠে। তবে এবার ধোনি যখন নিজেই এক বিশেষ টি-শার্ট পরে চেন্নাইয়ে পা দেন, তখন জল্পনাটা একটু বেশিই বাড়ে। ধোনির শার্টে মর্স কোডে লেখা ছিল, 'One Last Time'। এই বার্তার পরেই অনেকের ধারণা হয় যে এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মাহি। তবে প্রথম ম্যাচের আগে ধোনির বার্তার পর কিন্তু তাঁর অবসর জল্পনা অন্তত এখনের জন্য একেবারে থেমে যাওয়ার কথা। মাহি জানিয়ে দেন যে না তিনি, না সিএসকে ফ্র্যাঞ্চাইজি একে অপরকে বিদায় জানাতে প্রস্তুত।

ধোনিকে বলতে শোনা যায়, 'আমার যতদিন ইচ্ছা আমি সিএসকের হয়ে খেলতে পারি। এটা আমার ফ্র্যাঞ্চাইজি। আমি হুইলচেয়ারে থাকলেও ওরা আমায় টেনে আনবে।' ২০২৩ সালের আইপিএলে ধোনি হাঁটুর চোট নিয়েই খেলা চালিয়ে যান। মরশুম শেষে তাঁর হাঁটুতে অস্ত্রোপ্রচারও হয়। গত মরশুমে মাঠে নেমে আবারও ভিন্টেজ ধোনিকে দেখা যায়। খুব ছোট ছোট ইনিংস খেললেও ২০০-র অধিক স্ট্রাইক রেটে রান করেন তিনি। এ মরশুমেও তেমনই কিছুর অপেক্ষায় রয়েছন ধোনি-অনুরাগীরা।  

 

আজকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কিন্তু ধোনির সামনে এক ইতিহাস গড়ার হাতছানিও রয়েছে। প্রয়োজন মাত্র ১৯ রান। আর ১৯ রান করতে পারলেই ধোনি সিএসকের হয়ে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন। সুরেশ রায়না ৪৬৮৭ রান করে সিএসকের হয়ে এই তালিকার শীর্ষে। অপরদিকে, রবীন্দ্র জাডেজার সামনেও হলুদ ব্রিগেডের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে। ডোয়েন ব্র্যাভো ১৪০ উইকেট নিয়ে সিএসকের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। জাডেজা আর আটটি উইকেট নিলে ব্র্যাভোকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে যাবেন। তাই দুই মহাতারকার দিকে সকলেরই বাড়তি নজর থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget