এক্সপ্লোর

RR vs KKR: 'সেকেন্ড হোম' গুয়াহাটিতে জয়ের খোঁজে KKR, ঘরের মাঠে দলকে জেতাতে পারবেন RR অধিনায়ক রিয়ান পরাগ?

IPL 2025: চার ম্যাচের মধ্যে গুয়াহাটিতে দুইটিতে হেরেছে রাজস্থান রয়্যালসরা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। অর্থাৎ জয় বলতে কেবল এক।

গুয়াহাটি: নিজেদের মরশুমের প্রথম আইপিএল (IPL 2025) ম্যাচে পরাজিত দুই দল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স (Rajasthan Royals vs Kolkata Knight Riders) বুধবার, ২৬ মার্চ প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে। আপাত অর্থে এটি রাজস্থানের হোম ম্যাচ হলেও, গুয়াহাটিতে রাজস্থানের যা রেকর্ড, তাতে রিয়ান পরাগরা খুব একটা আনন্দিত হবেন এমনটা নয়। চার ম্যাচের মধ্যে গুয়াহাটিতে দুইটিতে হেরেছে রয়্যালসরা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। অর্থাৎ জয় বলতে কেবল এক। আবার অপরদিকে, কেকেআরের কোচ তো এটাকে অ্যাওয়ে ম্যাচ বলে মনেই করছেন না।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ বলেন, 'অসম তো আমাদের দ্বিতীয় ঘর, কলকাতার থেকে গুয়াহাটির দূরত্বটাই বা কত! দুই জায়গায়র মধ্যে ভাষাগত মিলও রয়েছে। এখানে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব।' তবে কেকেআরের উদ্বেগ বাড়াবে দলের মিডল অর্ডারের ব্যর্থতা। প্রথম ম্যাচে শুরুটা ভাল করেও রাসেল, রিঙ্কু, বেঙ্কটেশ আইয়ারদের ব্যর্থতার জেরে দু'শোর গণ্ডি পার করতে ব্যর্থ হয় নাইট শিবির। যদিও সেই পরাজয় নিয়ে উদ্বিগ্ন নন ভরত। তাঁর মতে প্রথম ম্যাচে জয় দিয়ে সকলেই শুরু করতে চাইলে, এক ম্যাচ হার উদ্বেগের কারণ নয়।

গত ম্যাচে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর জুটি তেমন ভেল্কি দেখাতে পারেননি। রাজস্থানের নীতীশ রানা, হেটমায়ার, ধ্রুব জুরেলদের বিরুদ্ধে তাঁরা কেমন পারফর্ম করেন, তা কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তবে এই ম্যাচে যার দিকে অবশ্যই বাড়তি নজর থাকবে, তিনি প্রাক্তন নাইট নীতীশ রানা। কেকেআরের হয়ে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলে নাইট জার্সিতে ২১৯৯ রান করেন তিনি। তবে কেকেআর সঙ্গে বিচ্ছেদটা তাঁর জন্য মিষ্টিমধুর হয়নি। সোশ্যাল মিডিয়া তা নিয়ে বেশ সরগরম হয়েছিল। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নিশ্চয়ই পারফর্ম করতে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবেন রানা।

এই ম্যাচেও সঞ্জু স্যামসনের বদলে রিয়ান পরাগকেই রাজস্থানকে নেতৃত্ব দিতে দেখা যাবে। নিজের ঘরের মাঠে নিঃসন্দেহে দর্শকদের সমর্থন পাবেন রানা। তবে যে বোলিং ইউনিট গত ম্যাচেই সানরাইজার্সের বিরুদ্ধে ২৮৬ রান খরচ করেছিল, সেই বোলিং ইউনিটকে কেকেআরের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পরাগ কীভাবে সামলান, সেইদিকে সকলের নজর থাকবে। নিঃসন্দেহে এটি বড় চ্যালেঞ্জও হতে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে এক টানটান ম্যাচের পটভূমি তৈরি। ৪০ ওভারের লড়াই শেষে জয়ের হাসি কারা হাসেন এখন সেটাই দেখার বিষয়।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget